News Flash

  • Home
  • Uncategorized
  • নরেন্দ্র মোদীর ফের প্রধানমন্ত্রী হওয়াটা দেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, দাবি কল্যাণ সিং-এর
Image

নরেন্দ্র মোদীর ফের প্রধানমন্ত্রী হওয়াটা দেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, দাবি কল্যাণ সিং-এর

আলিগড়, ২৫ মার্চ (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে জিতে ফের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর ফিরে আসাটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সোমবার উত্তরপ্রদেশের আলিগড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন রাজস্থানের রাজ্যপাল কল্যাণ সিং।

এদিন কল্যাণ সিং বলেন, ‘আসন্ন নির্বাচনে বিজেপি অবশ্যই জিতবে। আমরা সবাই চাইছি ভারতের ফের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রী হওয়াটা জাতি এবং সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংকে ২০১৪ সালে রাজস্থানের রাজ্যপালের পদে বসানো হয়। এর আগে গত ফেব্রুয়ারিতে কল্যাণ সিং বলেছিলেন, জম্মু ও কাশ্মীরে অবিলম্বে ৩৭০ ধারা বাতিল করে দেওয়া হোক।

উল্লেখ্য, রাজনৈতিক মহলের মতে রাজ্যপাল হিসেবে নিরপেক্ষ অবস্থানে থাকা উচিত রাজ্যপালের। কিন্তু তাঁর তোয়াক্কা না করেই নিজে মনোভাব স্পষ্ট ভাবে ব্যক্ত করন তিনি।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top