News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের নানা স্থানে আক্রান্ত হচ্ছেন বাম নেতৃত্বরা, অভিযোগ খন্ডন বিজেপির
Image

রাজ্যের নানা স্থানে আক্রান্ত হচ্ছেন বাম নেতৃত্বরা, অভিযোগ খন্ডন বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ ৷৷ রাজ্যে আক্রান্ত হচ্ছেন বিরোধী দল সিপিএমের নেতা কর্মীরা৷ শুধু তাই নয় পার্টি অফিসগুলি খোলা যাচ্ছে না বলে অভিযোগ করেছে বামফ্রন্টের সাংসদ শংকর প্রসাদ দত্ত৷ রবিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে তিনি এই অভিযোগ করে বলেন, বিধানসভা নির্বাচনের ১ বছর পরও পার্টি অফিস খুলতে গিয়ে বাধা প্রাপ্ত সিপিআইএম নেতৃত্ব৷ একদিকে যখন ভোট প্রচারে গিয়ে আক্রান্ত বামফ্রন্ট প্রার্থী তখন অন্যদিকে গান্ধিগ্রাম পার্টি অফিস খুলতে গিয়ে বিজেপি কর্মীদের তোপের মুখে পড়তে হয়েছে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র করকে৷ রাজ্য পুলিশের সামনেই বাধাপ্রাপ্ত হন পবিত্র কর-সহ অন্যান্য অঞ্চল নেতৃত্ব৷ পরিস্থিতি বেশি উত্তপ্ত হয়ে গেলে কেন্দ্রীয় বাহিনী মৃদু লাঠি চালাতে বাধ্য হয়৷


গত ১ বছর কোন নেতাকর্মীকেই পার্টি অফিস খুলতে দেখা যায়নি৷ লোকসভা নির্বাচনে দলীয় কর্মসূচী পরিচালনা করার উদ্দেশ্যে নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে রবিবার পার্টি অফিস খুলতে যান পবিত্র কর-সহ অন্যান্য নেতৃত্ব৷ তাতেই বাধে বিপত্তি৷ বিজেপির স্থানীয় কর্মী সমর্থকরা পার্টি অফিস খুলতে বাধা দেয় বলে অভিযোগ৷ যদিও বিজেপির তরেেফ সিপিআইএম-র অভিযোগ উড়িয়ে দিয়েছে৷ তাদের বক্তব্য ১ বছর যাবৎ পার্টি অফিসটি বন্ধ ছিল৷ বিধানসভা নির্বাচনের আগে এই পার্টি অফিসেই অস্ত্র মজুত করা হয়েছিল৷ তা তল্লাশী চালিয়ে খুলতে হবে৷ যদিও কেন্দ্রীয় বাহিনী তা মঞ্জুর করেনি৷ কেন্দ্রীয় বাহিনী বাধা দিতেই বিজেপি কর্মী সমর্থকদের সাথে ধস্তাধস্তি শুরু হয়৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top