News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচন ২০১৯ : জোটে নেই সিপিআই, বেগুসরাইয়ে দলের প্রার্থী কানহাইয়া কুমার
Image

লোকসভা নির্বাচন ২০১৯ : জোটে নেই সিপিআই, বেগুসরাইয়ে দলের প্রার্থী কানহাইয়া কুমার

পাটনা, ২৪ মার্চ (হি.স.) : জল্পনা চলছিল আগে থেকেই। অবশেষে রবিবার বিহারের বেগুসরাই লোকসভা আসন থেকে সিপিআই প্রার্থী হিসেবে ঘোষণা করা হল কানহাইয়া কুমারের নাম। এর আগে গত শুক্রবার আসন্ন লোকসভা নির্বাচনে আসন সমঝোতার কথা ঘোষণা করে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। যেখানে সিপিআই-র জন্য ছাড়া হয়েছিল একটি আসন। কিন্তু জোটের পথে না হেঁটে এদিন বেগুসরাই কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে কানহাইয়া কুমারের নাম ঘোষণা করল সিপিআই।

বিহারের বেগুসরাই কেন্দ্র থেকে সিপিআইয়ের হয়ে ভোটে লড়বেন জেএনইউ-র ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার। অন্যদিকে, আসন্ন লোকসভা নির্বাচনে বিহারের বিজেপি বিরোধী জোটের ঘোষণা হয়ে গিয়েছে। যেখানে আরজেডি ২০টি আসনে, কংগ্রেস ৯টি আসনে, এইচএএম ৩টি আসনে, আরএলএসপি ৫টি, ভিআইপি ৩টি এবং সিপিআই ১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, এমনটাই জানানো হয়েছে। কিন্তু জোটের পথে না এ হেঁটে শনিবার কানহাইয়ার প্রার্থী হওয়ার বিষয়টি প্রকাশ্যে আনা হয়। অন্য বাম দলগুলিও কানহাইয়াকে সমর্থন করছে। এদিন বিহারের বেগুসরাই লোকসভা আসন থেকে সিপিআই প্রার্থী হিসেবে জেএনইউ-র ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমারের নাম ঘোষণা করেন সিপিআই-এর সাধারণ সম্পাদক সুরাভরম সুধাকর রেড্ডি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top