News Flash

  • Home
  • Uncategorized
  • চিনের রাসায়নিক কারখানায় তীব্র বিস্ফোরণ, মৃত অন্তত ৬ জন
Image

চিনের রাসায়নিক কারখানায় তীব্র বিস্ফোরণ, মৃত অন্তত ৬ জন

বেজিং, ২১ মার্চ (হি.স.) : পূর্ব চিনের একটি রাসায়নিক কারখানায় তীব্র বিস্ফোরণে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। বিস্ফোরণে ভেঙে পড়েছে একাধিক বাড়ি। কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। 

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২.৫০ মিনিট নাগাদ পূর্ব চিনের জিয়াংসু প্রদেশের ইয়্যানচেংয়ের তিয়ানজিআই কেমিক্যাল সংস্থার কারখানায় তীব্র বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে মারা গিয়েছেন অন্তত ৬ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও কয়েকজন শ্রমিককে। 
দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের একাধিক ইঞ্জিন ও উদ্ধারকর্মীরা। এছাড়া বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মীকেও সেখানে মোতায়েন করা হয়েছে। চিনের সরকারি সংবাদসংস্থা জিংহুয়া জানিয়েছে, এক রাসায়নিক সার কারখানা থেকেই প্রথমে আগুন ছড়ায়। বিস্ফোরণের জেরে কারখানা চত্বরের বেশ কিছু নির্মাণ ভেঙে পড়েছে। আগুনের শিখা কারখানার ছাদ পর্যন্ত উঠতে দেখা গিয়েছে। গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top