News Flash

  • Home
  • Uncategorized
  • চৌকিদার চোর হ্যায়’ বলে সমস্ত চৌকিদারকে অপমান করছেন নামদার : প্রধানমন্ত্রী
Image

চৌকিদার চোর হ্যায়’ বলে সমস্ত চৌকিদারকে অপমান করছেন নামদার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.) : চৌকিদার চোর হ্যায় প্রচার চালিয়ে দেশের সমস্ত চৌকিদারকে অপমান করেছে নামদার (রাহুল গান্ধী)। বুধবার এমনই ভাবে কংগ্রেসের বিরুদ্ধে নিন্দায় সরব হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন রেডিও কনফারেন্সিং মাধ্যমে চৌকিদার পেশার সঙ্গে যুক্ত মানুষদের সঙ্গে আলাপচারিতায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গোটা দেশ এখন চৌকিদার নিয়ে আলোচনা করছে। গোটা দেশ চৌকিদার হওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে। চৌকিদারকে বারেবারে চোর বলে চৌকিদার পেশার সঙ্গে যুক্ত সমস্ত মানুষদের অপমান করেছেন নামদার (রাহুল গান্ধী)। আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য চৌকিদারদের নামে বিভ্রান্তমূলক প্রচার করা হচ্ছে। তাদের এরকম ভাষায় মানুষ দুঃখ পেয়েছে। আমাদের আরও উন্নতি করতে হবে। আমাদের সন্তানদের চিকিৎসক, ডাক্তার, সৈনিক এমনকি প্রধানমন্ত্রীও হতে হবে। কিন্তু তাঁর আগে চৌকিদারের সংস্কার আমাদের সন্তানদের দিতে হবে। তারা (রাহুল গান্ধী) বলছে ‘চৌকিদার চৌর হ্যায়’। আমাকে লক্ষ্য করেই এমন আক্রমণ শানানো হচ্ছে। নামদারের কাজ হচ্ছে ঘৃণা ছড়ানো। যদি কোনও কামদার প্রধানমন্ত্রী হয়, তবে এরা অশালীন ভাষায় আক্রমণ করবে। আমি নিজেও চৌকিদার। কিছু মানুষ দেশকে ধ্বংস করতে চাইছে। কেউ যদি লক্ষ্য না করে তবে তারা দেশকে ধ্বংস করে ছাড়বে। কিন্তু যখন চৌকিদার লক্ষ্য রাখে তখনই এদের অসুবিধা বৃদ্ধি পায়।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top