News Flash

  • Home
  • Uncategorized
  • বেড়ে গেল রবার্ট বঢরার অন্তর্বর্তী জামিনের মেয়াদ
Image

বেড়ে গেল রবার্ট বঢরার অন্তর্বর্তী জামিনের মেয়াদ

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি. স.) : অর্থ তছরূপী ও অবৈধ সম্পত্তি মামলায় অভিযুক্ত রবার্ট বঢরার অন্তর্বর্তী জামিনের মেয়াদ আগামী ২৫ মার্চ পর্যন্ত বাড়িয়ে দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। এব্যাপারে আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রবার্ট বঢরা। মঙ্গলবার তাঁর আবেদনের উত্তর দিল ইডি। তবে, তদন্তে সহযোগিতা না করার অভিযোগ এনে রবার্ট বঢরাকে নিজেদের হেফাজতে জেরা করার জন্য এদিন আদালতে আবেদন জানিয়েছে ইডি।


এদিন দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে আগামী ২৫ মার্চ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল অর্থ তছরূপী ও অবৈধ সম্পত্তি মামলায় অভিযুক্ত রবার্ট বঢরার অন্তর্বর্তী জামিনের মেয়াদ। রবার্ট বঢরাকে নিজেদের হেফাজতে জেরা করার জন্য এদিন আদালতে আবেদন জানিয়ে ইডি দাবি করেছে, \”অবৈধভাবে সম্পত্তি ভোগ করছেন রবার্ট। এই বিষয়ে তদন্ত করছে ইডি এবং বিষয়টি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এই মামলায় অভিযুক্ত সকল ব্যক্তিদের শনাক্ত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা দুর্ভাগ্যজনক যে অভিযুক্ত রবার্ট বঢরার রাজনৈতিক কলঙ্কও রয়েছে।\”

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top