News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে ফের সাফল্য নিরাপত্তা বাহিনীর, রাজনন্দগাঁওয়ে এনকাউন্টারে খতম মহিলা মাওবাদী
Image

ছত্তিশগড়ে ফের সাফল্য নিরাপত্তা বাহিনীর, রাজনন্দগাঁওয়ে এনকাউন্টারে খতম মহিলা মাওবাদী

রাজনন্দগাঁও (ছত্তিশগড়), ১৯ মার্চ (হি.স.): ছত্তিশগড়ে মাওবাদী নিকেশ অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত রাজনন্দগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে একজন মহিলা মাওবাদী| নিহত মাওবাদীর নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় রাজনন্দগাঁও জেলার গাটাপার থানার অন্তর্গত (মধ্যপ্রদেশে সীমানা সংলগ্ন) ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে ঘন জঙ্গলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| নিরাপত্তা বাহিনীর গতিবিধি বুঝতে পারা মাত্রই জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীরা এলোপাথাড়ি গুলি চালায়| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনীও যোগ্য জবাব ফিরিয়ে দেয়| দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে এনকাউন্টারে খতম হয়েছে একজন মাওবাদী| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র|

উল্লেখ্য, সোমবারই ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলার আরানপুর এলাকায় মাওবাদী হামলায় প্রাণ হারান সিআরপিএফ-এর একজন জওয়ান| এছাড়াও মাওবাদী হামলায় আহত হয়েছিলেন ৫ জন জওয়ান| সোমবার বিকেলে আরানপুর এলাকায় টহল দিচ্ছিল সিআরপিএফ ও রাজ্য পুলিশের যৌথবাহিনী| আচমকাই মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরিত হয়| এরপর জওয়ানদের ঘিরে গুলি চালাতে থাকে মাওবাদীরা| মাওবাদী হামলায় পাঁচজন জওয়ান আহত হন, তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top