News Flash

  • Home
  • Uncategorized
  • উড়াল পুলে ঘোটালা মামলায় অভিযুক্তদের জামিন নাকচ
Image

উড়াল পুলে ঘোটালা মামলায় অভিযুক্তদের জামিন নাকচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ উড়ালপুল নির্মাণকালে গঠিত হাই লেভেল টেকনিক্যাল কমিটির চ্যায়ারম্যান চীফ ইঞ্জিনিয়া শ্রী সুনীল ভৌমিকের জামিন না মঞ্জুর করে দিলেন অতিরিক্ত দায়রা জজ্ বিশ্বজিৎ পালিত৷ সংবাদের বিবরণে প্রকাশ যে গত ৮/৩/২০১৯ইং ত্রিপুরা ভিজিলেন্স অরগানাইজেশনের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জেরেমিয়া ডার্লং উক্ত হাই লেভেল কমিটির চেয়ারম্যান সুনীল ভৌমিক ও অন্য চীফ ইঞ্জিনিয়ার সুমেশ চন্দ্র দাসের বিরুদ্ধে আগরতলা পশ্চিম থানায় উড়ালপুল নির্মাণে প্রদর্শিত খরচকৃত অর্থের সহিত বাস্তবে গড়মিল ও বিভিন্ন অসংগতির বিষয়ে লিখিত এফআইআর দায়ের করলে উক্ত চ্যায়ারম্যান সুনীল ভৌমিক পশ্চিম ত্রিপুরা দায়রা আদালতে আগামা জামিনের আবেদন করেন৷

উক্ত আবেদনের নিরিখে গত ১৬/০৩/২০১৯ অতিরিক্ত দায়রা জজ সরকার পক্ষে পাবলিক প্রসিকিউটর বিশ্বজিৎ দেব ও আবেদনকারীর পক্ষে আইনজীবীর সওয়াল করেন সরকার পক্ষে পাবলিক প্রসিকিউটর বিশ্বজিৎ দেব দায়েরকৃত লিখিত অভিযোগ অতি স্পর্শকাতর ও সরকারী অর্থে তথা পাবলিক মানি নয়ছয় করা সহ উড়ালপুল নির্র্মণে বিভিন্ন বিষয়ে অসংগতির সহিত আবেদকারীর সওয়ালের উপর জোড়ালো সোয়াল জবাব করেন৷ তদুপরি আদলত কেইস ডায়েরী ও রেকর্ড অনুধাবনে সরকার পক্ষ কর্তৃক উক্ত জামিন না মঞ্জুরের সওয়ালকে সঠিক বিবেচনা করে আগাম জামিনেলর আবেদন নাকচ করেছেন৷
উল্লেখ্য, অভিযুক্ত হাইলেভেল কমিটির চেয়ারম্যান চীফ ইঞ্জিনিয়ার সুনীল ভৌমিক সহ অন্যদের বিরুদ্ধে ৬৩ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top