News Flash

  • Home
  • Uncategorized
  • আসন রফা নিয়ে বিজেপির সাথে আলোচনার পথ বন্ধ ঃ এনসি
Image

আসন রফা নিয়ে বিজেপির সাথে আলোচনার পথ বন্ধ ঃ এনসি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ ৷৷ লোকসভা নির্বাচনে আসন রফা নিয়ে বিজেপি সাথে আলোচনার পথ বন্ধ হয়ে গেছে৷ একথা জানালেন আইপিএফটি সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা৷ তাঁর কথায়, বিজেপি দুই আসনেই প্রার্থী দিচ্ছে৷ তাই, আইপিএফটিও লোকসভা নির্র্বচনে প্রার্থী প্রত্যাহার করবে না৷


এনসিবাবুর বক্তব্য, পূর্ব আসনের শর্তেই প্রার্থী ঘোষণা দিলেও প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে আইপিএফটি৷ শনিবার ত্রিপুরায় দুই আসনেই প্রার্থী ঘোষণা করার সাথে আলোচনার পথও খোলা রাখা হয়েছিল৷ কিন্তু, আজ জানতে পেরেছি দুই আসনেই বিজেপি প্রার্থী পদ চূড়ান্ত করেছে৷ স্থানীয় বিজেপি নেতারাও একথা স্বীকার করেছেন৷ কারণ, আনুষ্ঠানিক ভাবে বিজেপি এখনও প্রার্থী তালিকা ঘোষণা দেয়নি৷ তাই, স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলোচনায় স্পষ্ট হয়েছি দুই আসনেই বিজেপি প্রার্থী দিচ্ছে৷ ফলে, আলোচনার পথ বন্ধ হয়েছে বলেই আমরা মনে করছি৷ এনসিবাবুর দাবি, একক ভাবে লোকসভা নির্বাচনে আইপিএফটি প্রতিদ্বন্দ্বিতা করলেও রাজ্যে বিজেপি-আইপিএফটি জোটে তার কোনও প্রভাব পড়বে না৷ তবে, লোকসভা নির্বাচনের পর জোটের ভবিষ্যত চুড়ান্ত হতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top