News Flash

  • Home
  • Uncategorized
  • ভিভিপ্যাটের ৫০ শতাংশ স্লিপ মিলিয়ে দেখার দাবি বিরোধীদের
Image

ভিভিপ্যাটের ৫০ শতাংশ স্লিপ মিলিয়ে দেখার দাবি বিরোধীদের

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.) : ইভিএম মামলায় নির্বাচন কমিশনকে নোটিশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। ভোটিং মেশিনে কারচুপি করা হবে, এই আশঙ্কায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয় বিরোধীরা। ইভিএমের ফলাফলের সঙ্গে ৫০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার জন্য শীর্ষ আদালতের কাছে দাবি জানান বিরোধীরা। এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ২১টি রাজনৈতিক দল।

শুক্রবার এই মামলায় নির্বাচন কমিশনকে নোটিশ দিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। পাশাপাশি, নির্বাচন কমিশনকে দেওয়া নোটিশে বিষয়টি খতিয়ে দেখতে আদালতকে সহায়তা করার জন্য একজন সিনিয়র অফিসারকে নিয়োগ করতেও বলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ২৫ মার্চ।
উল্লেখ্য, কমিশনের নিয়মে এখন প্রতি বিধানসভায় একটি মাত্র ভোটকেন্দ্রে ইভিএমের ফলাফলের সঙ্গে ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখা হয়। বিরোধীদের দাবি, ফল ঘোষণার আগে সব ইভিএমের ফলাফলের সঙ্গে ৫০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখা হোক।

আগামী ১১ এপ্রিল থেকে ১৯ মে ৭ দফায় সপ্তদশ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গণনা ও ফলাফল ঘোষণা ২৩ মে। ভোটের দিনক্ষণ ঘোষণার সময়ই এবার ভোটে সব বুথেই ভিভিপ্যাট মেশিন থাকবে বলে জানান মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। তবে কতগুলি বুথের ভিভিপ্যাট স্লিপ গোনা হবে, তা নির্দিষ্ট করে কিছু জানায়নি নির্বাচন কমিশন৷ সূত্রে খবর, এই বিষয়টি বিবেচনা করে দেখার জন্য ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অফিসারদের একটি কমিটি গঠন করা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top