News Flash

  • Home
  • Uncategorized
  • আজীবন নির্বাসন থেকে মুক্তি, সুপ্রিম রায়ে স্বস্তি পেলেন শ্রীসন্থ
Image

আজীবন নির্বাসন থেকে মুক্তি, সুপ্রিম রায়ে স্বস্তি পেলেন শ্রীসন্থ

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি পেলেন ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এস শ্রীসন্থ| স্পট ফিক্সিং কাণ্ডে শ্রীসন্থের উপর থেকে আজীবন নির্বাসন তুলে নেওয়ার জন্য নির্দেশ দিল সর্বোচ্চ আদালত| পাশাপাশি বিসিসিআই-এর ডিসিপ্লিনারি কমিটিকে আগামী তিনমাসের মধ্যে শ্রীসন্থের নির্বাসনের বিষয়ে পুনরায় ভাবনাচিন্তা করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত|
স্পট ফিক্সিং-এর অভিযোগে শ্রীসন্থকে আজীবন ব্যান করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই| সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার| সেই আবেদনের শুনানিতে শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ ও কে এম জোসেপ নির্দেশ দেন, বিসিসিআই-এর ডিসিপ্লিনারি কমিটির সামনে শ্রীসন্থকে কথা বলার সুযোগ দেওয়া উচিত|

শ্রীসন্থের আবেদন খতিয়ে দেখে তিন মাসের মধ্যে তাঁর শাস্তির মেয়াদ ঠিক করার জন্য বোর্ডকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত|এদিকে, সুপ্রিম রায়ের পর শ্রীসন্থ জানিয়েছেন, ‘প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি| দলে নির্বাচিত হব কি না তা নির্বাসন ওঠার উপর নির্ভর করবে| মনে করব, এই সময়টা আমার চোট ছিল| লিয়েণ্ডার পেজ ৪০ বছরের পরও গ্র্যান্ডস্ল্যাম খেলেছেন| আশিস নেহরা ৩৮ বছর পর্যন্ত খেলেছেন| আমার বয়স তো সবে ৩৬| এখনও ৪-৫ বছর ক্রিকেট খেলতে পারব|’

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top