News Flash

  • Home
  • Uncategorized
  • নিজেদের সরকার নির্বাচনে কাশ্মীরিদের গণতান্ত্রিক অধিকার দিন : প্রধানমন্ত্রীকে তোপ ওমর আবদুল্লার
Image

নিজেদের সরকার নির্বাচনে কাশ্মীরিদের গণতান্ত্রিক অধিকার দিন : প্রধানমন্ত্রীকে তোপ ওমর আবদুল্লার

শ্রীনগর, ১৩ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের জন্য ফের সরব হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দেগে \”সচেতনভাবে মানুষকে বঞ্চিত করেছেন\” বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে, এদিনই প্রধানমন্ত্রী রাজনীতি, বিনোদন, ব্যবসা-বাণিজ্য ও ক্রীড়া-সহ দেশের সর্বস্তরের সকল খ্যাতনামা মানুষ তথা প্রত্যেক প্রান্তের সকল দেশবাসীকে আসন্ন লোকসভা নির্বাচনে বড় সংখ্যায় স্বতস্ফূর্তভাবে ভোটদানের আহ্বান করেছেন। এরপরই টুইটারে ওমর আবদুল্লা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছেন, \”মানুষকে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে নিজেদের পছন্দের সরকার নির্বাচন করতে দিন। রাজ্যে বিধানসভা নির্বাচনের অনুমতি দিন।\”

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এদিন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী টুইট করেছেন, \”দেশের বিখ্যাত মানুষদের কাছে যেভাবে জনগণকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী তা খুবই ইতিবাচক, কিন্তু জম্মু ও কাশ্মীরের মানুষকেও নিজেদের সরকার নির্বাচনে সেই অধিকার দিন। বিধানসভা নির্বাচন না হওয়ায় সচেতনভাবে রাজ্যের মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি আরও যোগ করেন, \”পছন্দের সরকার নির্বাচনের অধিকার রাষ্ট্রপতি শাসনের বিরোধিতা করে, সেই গণতন্ত্রের স্বীকৃতি যা আপনি টুইট করছেন। তাই রাজ্যের সরকার নির্বাচনে আমাদের গণতান্ত্রিক অধিকার দিন।\” যদিও, জম্মু ও কাশ্মীরের অন্যান্য আঞ্চলিক দলগুলিও বিধানসভা নির্বাচনের দাবি তুললেও নির্বাচন কমিশন এখনও কোনও দিন ঘোষণা করেনি। নির্বাচনের সূচি ঘোষণায় এই বিলম্বের তীব্র সমালোচনা করেছে রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলিও।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top