News Flash

  • Home
  • Uncategorized
  • পুঞ্চে একই দিনে দু’বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, যোগ্য জবাব ভারতের
Image

পুঞ্চে একই দিনে দু’বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, যোগ্য জবাব ভারতের

পুঞ্চ, ১৩ মার্চ (হি.স.): একই দিনে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে দু’বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। পাল্টা যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারত। কোনও হতাহতের খবর নেই। বুধবার ভোরে উপত্যকার নিয়ন্ত্রণরেখা বরাবর পুঞ্চের চাক্কান দা বাগ ভারতীয় সেনাছাউনি এবং গ্রামগুলিকে লক্ষ্য করে অবিরাম গোলাবর্ষণ করতে থাকে পাকিস্তানি রেঞ্জার্স।

স্বয়ংক্রীয় আগ্নেয়াস্ত্র ও মার্টার দিয়ে অবিরাম ধারায় গোলাবর্ষণ করতে থাকে পাকিস্তানি রেঞ্জার্স। পাল্টা যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। শুরু হয় দুই তরফ তুলুম গুলির লড়াই। পরে ১১টা ৩০ মিনিট নাগাদ ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গোলাবর্ষণ করতে থাকে পাকিস্তান। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এর আগে গত সোমবার জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরের কামালকোটে এলাকায় পাকিস্তানি রেঞ্জার্সের গুলিতে গুরুতর আহত হন চার ভারতীয় গ্রামবাসী।

উল্লেখ্য, বালাকোটে এয়ারস্ট্রাইক চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। এরপর থেকে সীমান্ত লাগোয়া নিজেদের এয়ারবেসেগুলিতে এফ-১৬ যুদ্ধবিমান প্রস্তুত রেখেছিল পাকিস্তান। অন্যদিকে, রাজস্থান সীমান্ত দুইবার ড্রোনে পাঠিয়েছিল পাকিস্তান। সেই দুইটি ড্রোনকে গুলি করে নামায় ভারত। 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top