News Flash

  • Home
  • Uncategorized
  • বেকারত্ব, জিএসটি নিয়ে বিজেপিকে খোঁচা রাহুলের
Image

বেকারত্ব, জিএসটি নিয়ে বিজেপিকে খোঁচা রাহুলের

গান্ধীনগর, ১২ মার্চ (হি.স.) : বেকারত্ব, জিএসটি সহ একাধিক ইস্যুতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। জিএসটি সম্পর্কে সম্যক ধারণা দেশের সিংহভাগ ব্যবসায়ীদের নেই। বিগত ৪৫ বছরে বেকারত্বের সংখ্যা সর্বোচ্চ হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন রাহুল গান্ধী।


গান্ধীনগর জেলার আদালাজ গ্রামে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, এখন পর্যন্ত জিএসটি সম্পর্কে বহু ব্যবসায়ীর ধারণা স্পষ্ট হয়নি। জনগণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা পড়েনি। গুজরাটবাসী দুইটি আদর্শ দেখেছে। একটি আদর্শ হল মহাত্মা গান্ধীর। এই আদর্শ দেশকে গঠন করেছে। আজকে গোটা দেশ এমন একটি শক্তিকে দেখছে যারা সমাজকে ভাগ করতে চাইছে। বর্তমান পরিস্থিতিতে দেশের সমস্যা নিয়ে কোনও আলোচনায় যাচ্ছে না কেন্দ্রীয় সরকার।

বিগত ৪৫ বছরের মধ্যে বেকারত্বের সংখ্যা সর্বোচ্চ পর্যায় পৌঁছিয়ে গিয়েছে।পুলওয়ামা হামলা প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল গান্ধী বলেন, কান্দাহার বিমান অপহরণ কাণ্ডের সময় বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্ঠা অজিত দোভাল জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজাহারকে বিশেষ বিমানে করে আফগানিস্তান পৌঁছিয়ে দিয়েছিল। তৎকালীন বিজেপি সরকারের আমলে এমন কাজ হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
পাশাপাশি রাহুল গান্ধী দাবি করেন, ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টের চারজন বিচারপতি সংবাদমাধ্যমের সামনে এসে দাবি করেছে যে তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top