News Flash

  • Home
  • Uncategorized
  • ডান্ডি অভিযানের বার্ষিকী : সবরমতী আশ্রমে সোনিয়া-রাহুল-মনমোহন
Image

ডান্ডি অভিযানের বার্ষিকী : সবরমতী আশ্রমে সোনিয়া-রাহুল-মনমোহন

আহমেদাবাদ, ১২ মার্চ (হি.স.): লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে| ভোটের দামামা বাজতেই জনগণের আরও কাছে পৌঁছতে তত্পর প্রতিটি রাজনৈতিক দল| কোমর বেঁধে নেমে পড়ল কংগ্রেসও| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাট থেকেইনির্বাচনী প্রচার শুরু করতে চলেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি| ‘ডান্ডি অভিযান’-এর বার্ষিকী উপলক্ষ্যে ইতিমধ্যেই আহমেদাবাদের সবরমতী আশ্রমে পৌঁছে গিয়েছেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা| সবরমতী আশ্রমে বিশেষ প্রার্থনার পর, সর্দার প্যাটেল স্মারক-এ শুরু হবে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক|


এই প্রথম কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে ভাষণ রাখতে চলেছেন প্রিয়াঙ্কা| আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের রণকৌশল নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এদিন| সূত্রের খবর, এদিনই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিতে চলেছেন পাতিদার নেতা হার্দিক প্যাটেল|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top