News Flash

  • Home
  • Uncategorized
  • ছাঁটাইকৃত পাঁচজনকে পুনরায় নিযুক্তির দাবি জানিয়েছিল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন সি আর ইউ
Image

ছাঁটাইকৃত পাঁচজনকে পুনরায় নিযুক্তির দাবি জানিয়েছিল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন সি আর ইউ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ ৷৷:দেশের অন্যতম ঔষধ প্রস্তুতকারী সংস্থা গ্রানমার্ক আগরতলা কর্মরত পাঁচজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে গত দু’বছর আগে ছাঁটাই করেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তাদেরকে পুনরায় নিযুক্তির দাবি জানিয়েছিল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন সি আর ইউ। কিন্তু কর্তৃপক্ষ সদর্থক ভূমিকা গ্রহণ না করায় তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালত তাদের পক্ষেই রায় দিয়েছে। আদালতের রায় গ্রাহ্য করছে না ওষুধ প্রস্তুতকারী সংস্থা।

ছাঁটাইকৃত পাঁচজনকে পুনরায় নিযুক্তি না দিয়ে অপর পাঁচজনকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিযুক্ত করা হয়। এরই প্রতিবাদে সি আর ইউ সোমবার আগরতলায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংঘটিত করে। মিছিল শেষে শ্রম কমিশনারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। অবিলম্বে ঔষধ প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের অবিলম্বে নিযুক্তির দাবি জানানো হয়। অন্যথায় তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top