News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনী আচরণবিধি মেনে বাণিজ্যিক বিমানে দিল্লি ফিরলেন নির্মলা সীতারামন
Image

নির্বাচনী আচরণবিধি মেনে বাণিজ্যিক বিমানে দিল্লি ফিরলেন নির্মলা সীতারামন

চেন্নাই, ১১ মার্চ (হি.স.) : লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ায় আদর্শ আচরণবিধি মেনে চেন্নাই থেকে বিশেষ বিমান ছেড়ে বাণিজ্যিক বিমানে দিল্লি ফিরলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন নির্মলা সীতারামন। সেখানে সরকারি গাড়ি, এসকর্ট গাড়িও নেননি তিনি। এক বিজেপি নেতার গাড়িতে বিমানবন্দর পৌঁছান প্রতিরক্ষামন্ত্রী। জানা গিয়েছে, একটি বিশেষ বিমানে যাওয়ার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রীর। কিন্তু রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেয় নির্বাচন কমিশনার।

ফলে লাগু হয়ে যায় আদর্শ আচরণবিধি। রবিবার রাতেই অন্য একটি বিমানে দিল্লি রওনা হন প্রতিরক্ষামন্ত্রী। বিমানবন্দর সূত্রের খবর, বিমানবন্দরে তাঁকে ছাড়তে আসতেও আধিকারিকদের নিষেধ করেন প্রতিরক্ষমন্ত্রী। যতদিন না নির্বাচন শেষ হচ্ছে ততদিন এমনটাই করতে হবে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা–নেত্রীকে। যার জন্যই প্রতিরক্ষামন্ত্রীকে বিকল্প ব্যবস্থা করতে হয়েছে। তা না হলে তাঁকে নির্বাচন কমিশনের কোপে পড়তে হবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top