News Flash

  • Home
  • Uncategorized
  • এয়ারস্ট্রাইক নিয়ে দলীয় মনোভাবের নিন্দা করে কংগ্রেস ছাড়লেন বিনোদ শর্মা
Image

এয়ারস্ট্রাইক নিয়ে দলীয় মনোভাবের নিন্দা করে কংগ্রেস ছাড়লেন বিনোদ শর্মা

পাটনা, ১০ মার্চ (হি.স.) : পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এয়ারস্ট্রাইক নিয়ে সন্দেহ প্রকাশ করে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন রাহুল গান্ধী। এবার এই একই ইস্যুতে লোকসভা নির্বাচনের আগে দলের অন্দরে অস্বস্তিতে পড়লেন খোদ রাহুল গান্ধী। এয়ারস্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলার প্রতিবাদে কংগ্রেস ছাড়লেন বিহারের বর্ষীয়ান নেতা বিনোদ শর্মা।

রাহুল গান্ধীকে লেখা নিজের ইস্তফা পত্রে বিনোদ শর্মা জানিয়েছেন, এয়ারস্ট্রাইক প্রমাণ জানতে চেয়ে কংগ্রেস যখন সরব হয়েছিল, তখন তিনি অসম্মানিত বোধ করেছিলেন। নিজেকে কংগ্রেসকর্মী বলতেও লজ্জা হত তাঁর। আর সেই কারণে এবার দল ছাড়লেন। প্রসঙ্গত, বিহারের প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য ছিলেন বিনোদ শর্মা। একই সঙ্গে দলেত মুখপাত্রের দায়িত্বও ছিল তাঁর কাঁধে।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফ কনভয়ের উপর হামলা চালায় জইশ-ই-মহম্মদ। শহিদ হন ৪৯ জওয়ার। এর পাল্টা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এয়ারস্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা। জঙ্গিঘাঁটিগুলির উপর ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান থেকে প্রায় ১০০০ কেজির বোমা ফেলা হয়। এই নিয়ে প্রশ্ন তোলেন রাহুল গান্ধীসহ কংগ্রেসের বরিষ্ঠ নেতারা। এর প্রতিবাদেই দল ছাড়লেন বিনোদ শর্মা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top