News Flash

  • Home
  • Uncategorized
  • লখনউতে প্রকাশ্য রাস্তায় দু’জন কাশ্মীরি ব্যবসায়ীকে প্রহার, ধৃতের সংখ্যা বেড়ে ৪
Image

লখনউতে প্রকাশ্য রাস্তায় দু’জন কাশ্মীরি ব্যবসায়ীকে প্রহার, ধৃতের সংখ্যা বেড়ে ৪

লখনউ, ৭ মার্চ (হি.স.): আবারও নিগ্রহের শিকার হলেন কাশ্মীরি ব্যবসায়ীরা| এবার উত্তর প্রদেশের রাজধানী লখনউ-এর রাস্তায় দু’জন কাশ্মীরি ব্যবসায়ীকে আক্রমণ ও মারধরের অভিযোগ উঠল ডানপন্থী সংগঠনের কয়েকজন সদস্যদের বিরুদ্ধে| সেই মারধরের ঘটনা ক্যামেরাবন্দী করেন ওই স্থানে উপস্থিত একজন ‘সতর্ক নাগররিক’| তিনিই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন| নক্ক্যারজনক এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে ইন্টারনেট দুনিয়ায়| পুলিশও নড়েচড়ে বসেছে, এই ঘটনায় বৃহস্পতিবারই চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশ পুলিশ| ধৃতদের নাম হল, বিশ্ব হিন্দু দল-এর প্রেসিডেন্ট বজরং সোনকার (বজরং নিজেকে বিশ্ব হিন্দু দল-এর প্রেসিডেন্ট দাবি করেছে), হিমাংশু গর্গ, অনিরুদ্ধ এবং অমর কুমার| ধৃতদের বিরুদ্ধে হাসানগজ থানায় ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ৩০৭ এবং ফৌজদারী আইনে (সংশোধনী) এফআইআর রুজু করা হয়েছে| বুধবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছিল মধ্য লখনউয়ের ব্যস্ততম দালিগঞ্জ এলাকায়|

গত ২২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার এবং উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গ-সহ ১০টি রাজ্যকে কাশ্মীরিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট| প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ কেন্দ্রীয় সরকার এবং ১০টি রাজ্যকে কাশ্মীরিদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নোটিস জারি করেছিল| সেই রিপোর্টের প্রেক্ষিতে গত ২৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল, গত ২২ ফেব্রুয়ারির পর থেকে কাশ্মীরিদের উপর নতুন করে হামলা হয়নি| সুপ্রিম কোর্টে কেন্দ্রের স্বীকারোক্তির পরও কাশ্মীরিদের উপর নিগ্রহের ঘটনা যেন বন্ধ হওয়ার নামই নিচ্ছে না|

প্রতিবছর শীতের সময় কাশ্মীর থেকে লখনউতে ব্যবসা করতে আসতেন জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার বাসিন্দা আব্দুল এবং আফজল| লখনউয়ে ফল বিক্রিই তাঁদের পেশা| বুধবার বিকেলেও মধ্য লখনউয়ের দালিগঞ্জ এলাকায় দালিগঞ্জ ব্রিজের কাছে ফল বিক্রি করছিলেন আব্দুল এবং আফজল| আচমকাই প্রকাশ্য রাস্তায় ডানপন্থী সংগঠনের সদস্যদের হাতে নিগ্রহের শিকার হন এই দু’জন কাশ্মীরি ব্যবসায়ী| লাঠি দিয়ে তাঁদের মারধরও করা হয়| সেই সময় একজন ‘সতর্ক নাগরিক’ মারধরের ঘটনা ক্যামেরাবন্দী করে ফেলেন| ইন্টারনেটে ছড়িয়ে পড়া মাত্রই ভিডিওটি ভাইরাল হয়ে যায়| ইন্টারনেট ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গিয়েছে, গেরুয়া কুর্তা পরিহিত বেশ কয়েকজন ব্যক্তি দু’জন কাশ্মীরিকে বেধড়ক মারধর করছেন| মারধরের ঘটনা দেখে স্থানীয়রাই ওই দুই ব্যবসায়ীকে উদ্ধার করেন| এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ| সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) কালিন্ধী নৈথিনি জানিয়েছেন, ‘ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, দালিগঞ্জ ব্রিজের কাছে ফল বিক্রি করছিলেন দু’জন কাশ্মীরি ফল বিক্রেতা| পাথর নিক্ষেপকারী আখ্যা দিয়ে তাঁদের মারধর ও কটূক্তি করা হয়| স্থানীয়দের তত্পরতায় কাশ্মীরি বিক্রেতাদের উদ্ধার করা হয়| এই ঘটনায় বজরং সোনকার নামে একজন অভিযুক্তকে প্রথমে গ্রেফতার করা হয়| কুখ্যাত অপরাধী সোনকারের বিরুদ্ধে খুনের মামলা-সহ মোট ১২টি মামলা রয়েছে| বজরং সোনকারকে জেরা করার পর আরও তিনজন অভিযুক্তের সম্পর্কে জানা যায়| পরে ওই তিনজনকেই গ্রেফতার করা হয়|’ বাকি অভিযুক্তদের খুব শীঘ্রই গ্রেফতার করা হবে বলে আশ্বস্ত করেছেন এসএসপি|

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের ফিদায়েঁ হামলার পরই থেকেই ক্ষোভে ফুঁসছিল গোটা দেশবাসী| দেশবাসী এতটাই ক্ষুব্ধ যে, ভারতের কোনও কোনও রাজ্যে গত ১৪ ফেব্রুয়ারির পর থেকে আক্রান্ত হয়েছেন কাশ্মীরিরা, আক্রান্ত হয়েছেন কাশ্মীরি ছাত্ররাও| কোথাও হামলা, কোথাও আবার কটূক্তির শিকার হতে হয়েছিল কাশ্মীরিদের| ওই ধরনের পরিস্থিতি অবিলম্বে বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকার ও ১০টি রাজ্যকে নোটিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট| তা সত্ত্বেও কাশ্মীরিদের উপর হামলার ঘটনা ক্রমশ বেড়েই চলেছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top