News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যা জমি বিবাদ মামলা : মধ্যস্থতা নিয়ে রায় স্থগিত, স্থায়ী সমাধান চাইছে সুপ্রিম কোর্ট
Image

অযোধ্যা জমি বিবাদ মামলা : মধ্যস্থতা নিয়ে রায় স্থগিত, স্থায়ী সমাধান চাইছে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): বহুচর্চিত অযোধ্যার বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি সংক্রান্ত মামলায় বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট| তীব্র বাদানুবাদের পর অযোধ্যা মামলায় মধ্যস্থতার জন্য মধ্যস্থতাকারী অথবা প্যানেলের নাম সুপারিশ করতে বলল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চ| বুধবার শীর্ষ আদালতের বিচারপতিদের বেঞ্চে হিন্দু মহাসভা ও মুসলিম মামলাকারীদের বক্তব্য শুনে এই সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট| বিচারপতিরা এই মামলার একটি ‘স্থায়ী’ সমাধান চাইছেন| শুনানি শেষে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, সবপক্ষ মধ্যস্থতার জন্য মধ্যস্থতাকারী অথবা প্যানেলের নাম সুপারিশ করুক| আমরা শীঘ্রই রায় দিতে চাই|

বারবার পিছিয়ে যাওয়ার পর গত ২৬ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে শুরু হয় বহুচর্চিত অযোধ্যার বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি সংক্রান্ত মামলার শুনানি| ওই দিন মামলার প্রয়োজনীয় সমস্ত নথি ইংরেজিতে অনুবাদ সম্পন্ন না হওয়ায় সময় চান আবেদনকারীরা| এরপরই অযোধ্যার বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি সংক্রান্ত মামলার বিবাদ মেটানোর জন্য মধ্যস্থতাকারী নিয়োগের প্রস্তাব দিয়েছিল সুপ্রিম কোর্ট| কিন্তু, বুধবার মধ্যস্থতা নিয়ে রায় দিল না সুপ্রিম কোর্ট| মধ্যস্থতা নিয়ে রায় স্থগিত রেখে শীর্ষ আদালত জানিয়েছে, শুধুমাত্র একজন মধ্যস্থতাকারী নন, মধ্যস্থতাকারীদের একটি প্যানেলের প্রয়োজন|

এদিন অযোধ্যা মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, ‘অতিতে কি ঘটেছিল, তার উপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই| বাবর কি করেছিলেন এবং পরবর্তীকালে কি হয়েছিল তা নিয়ে আমরা উদ্বিগ্ন নই| এটি শুধুমাত্র জমি সম্পর্কিত নয়, অনুভূতি এবং বিশ্বাসের সঙ্গে যুক্ত| বিচারপতি এস এ বোবদে জানান, ‘অযোধ্যা মামলার রায় আবেগ, ধর্ম এবং বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত| শুধুমাত্র একজন মধ্যস্থতাকারী নন, মধ্যস্থতাকারীদের একটি প্যানেলের প্রয়োজন| অতিতের উপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই| কারা আক্রমণ করেছিল, কে রাজা ছিল, মন্দির অথবা মসজিদ| আমরা বর্তমান বিতর্কের সমাধান চাই| মধ্যস্থতার প্রক্রিয়া যাতে প্রভাবিত না হয় সেজন্য এটা জরুরি|’ অযোধ্যা মামলার শুনানিতে মুসলিম আবেদনকারীদের তরফে আইনজীবী রাজীব ধাওয়ান জানান, ‘মুসলিম আবেদনকারীরা মধ্যস্থতা করতে রাজি রয়েছেন|’ পাশাপাশি সুপ্রিম কোর্টে সুব্রহ্মণ্যম স্বামী জানান, ‘অযোধ্যায় বিতর্কিত জমি সরকারের ছিল|’ এরপরই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, সবপক্ষকে মধ্যস্থতাকারীর নাম ঠিক করতে হবে| সবপক্ষ মধ্যস্থতার জন্য মধ্যস্থতাকারী অথবা প্যানেলের নাম সুপারিশ করুক| আমরা শীঘ্রই রায় দিতে চাই|’ উল্লেখ্য, প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও নতুন সাংবিধানিক বেঞ্চে রয়েছেন বিচারপতি এস এ বোবদে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি আব্দুল নাজির|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top