News Flash

  • Home
  • Uncategorized
  • হামলার ছক নাকি ত্রিপুরাকে প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করছে সন্ত্রাসবাদীরা? জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ জঙ্গী আটক রাজ্যে, ডাকা হবে এনআইএ’কে, জানালেন ডিজিপি
Image

হামলার ছক নাকি ত্রিপুরাকে প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করছে সন্ত্রাসবাদীরা? জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ জঙ্গী আটক রাজ্যে, ডাকা হবে এনআইএ’কে, জানালেন ডিজিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ৫ মার্চ৷৷ রাজ্যে বড় ধরনের হামলার ছক করা হয়েছিল নাকি ত্রিপুরাকে প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করছে সন্ত্রাসবাদীরা, জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ জঙ্গি সংগঠনের সদস্যের গ্রেপ্তারের ঘটনায় এই প্রশ্ণ উঠেছে৷ সন্ত্রাসবাদী তৎপরতার সঙ্গে যুক্ত নাজির শেখ নামে এক ব্যক্তিকে পুলিশ আজ আটক করেছে৷ আটক ব্যক্তির বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়৷ সে বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠন জামাতুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত৷ আজ রাজ্য পুলিশের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা৷ তিনি জানান, এই জঙ্গি আটকের ঘটনায় এনআইএকে ডাকা হবে৷

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন ডিজিপি এ কে শুক্লা৷ ছবি-নিজস্ব৷

পুলিশ মহানির্দেশক জানান, পুলিশের কাছে খবর ছিলো সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তি রাজ্যে রয়েছে৷ এ বিষয়ে কয়েকদিন ধরেই পুলিশ তৎপর ছিলো৷ আজ তাকে আটক করা হয়৷ এই ব্যক্তি আইইডি তৈরির প্রশিক্ষণ নিয়েছে৷ তিনি বলেন, জামাত-উল-মুজাহিদিন ২০০৫ সালে বাংলাদেশের ৬৩ জেলায় পর্যায়ক্রমে বিস্ফোরণ ঘটিয়েছিলো৷ এই সংগঠনটি ভারতের কিছু মানুষের সঙ্গে তাদের যোগসূত্র স্থাপন করেছে৷ তাদের লক্ষ্য ভারতেও সন্ত্রাসবাদী তৎপরতা চালানো৷ মহানির্দেশক জানান, গত বছর জানুয়ারি মাসে দলাই লামা বুদ্ধগয়া সফর করার সময় তিনটি আইইডি উদ্ধার করেছিলো নিরাপত্তা রক্ষীরা৷ এগুলি বিস্ফোরণ হয়নি৷ এই ঘটনার পেছনেও এই সংগঠনটি যুক্ত ছিলো৷ পুলিশ মহানির্দেশকের কথায়, ওই সন্ত্রাসবাদী ঘটনার সাথে ধৃত জঙ্গীর যোগসাজশ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে৷

প্রসঙ্গত, দেশে নির্বাচনী হাওয়া বইছে৷ পুলওয়ামার ঘটনা এখনও আমাদের মন থেকে মুছে যায়নি৷ স্বাভাবিক ভাবেই, জঙ্গী সংগঠনের দেশের অভ্যন্তরে গতিবিধি দুশ্চিন্তার কারণ৷ ত্রিপুরা তিনদিক দিয়ে বাংলাদেশ সীমান্তে ঘেরা৷ ইতিমধ্যে নেশা কারবারীরিরা ত্রিপুরাকে নেশা পাচারের প্রবেশদ্বার হিসেবে বেছে নিয়েছে৷ বিভিন্ন সময়ে আন্তর্জাতিক মাদক কারবারি পুলিশের জালে ধরা পড়েছে৷ কিন্তু, এখন আন্তর্জাতিক জঙ্গী সংগঠনের সদস্যের রাজ্যে ধরা পড়ার ঘটনা স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়িয়েছে৷ ফলে, প্রশ্ণ উঠেছে সাড়া দেশে সন্ত্রাসবাদী গতিবিধি বৃদ্ধি করার জন্য আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন ত্রিপুরাকে প্রবেশদ্বার হিসেবে বেঁছে নিয়েছে কিনা? তবে, পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা রাজ্যবাসীকে নির্ভয়ে থাকতে আশ্বাস দিয়েছেন৷ তাঁর দাবি, সন্ত্রাসবাদী জঙ্গী সংগঠনের সদস্য ধরা পড়লেও নিরাপত্তা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই৷

এদিন তিনি আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সংকল্প হলো ত্রিপুরাকে নেশামুক্ত করা৷ গত এক বছরে পুলিশ এ বিষয়ে সাফল্য পেয়েছে৷ তথ্য অনুযায়ী বাংলাদেশ সরকারও ড্রাগ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে৷ তিনি বলেন, ড্রাগ পাচার এবং সন্ত্রাসবাদী তৎপরতার মধ্যে যোগসূত্র থাকে৷ যে ব্যক্তিকে আটক করা হয়েছে সে ড্রাগ পাচারের সঙ্গেও যুক্ত কিনা তা খতিয়ে দেখা হবে৷ তিনি বলেন, সামনেই লোকসভা নির্বাচন৷ রাজ্যে অনেক ভি ভি আই পি আসবেন৷ সন্ত্রাসবাদী সংগঠন তাদের লক্ষ্য করেছে কিনা তাও তদন্ত করে দেখা হবে৷ বিভিন্ন প্রশের উত্তরে পুলিশ মহানির্দেশক জানান, রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা কমেছে৷ ২০১৮ সালে সারা রাজ্যে ৬৫ হাজার ৩৬৩ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে৷ সাংবাদিক সম্মেলনে পদস্থ পুলিশ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top