News Flash

  • Home
  • Uncategorized
  • জিবি হাসপাতালে প্রথম নিউরো সার্জারিতে সাফল্য
Image

জিবি হাসপাতালে প্রথম নিউরো সার্জারিতে সাফল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ নিউরো সার্জারিতে সাফল্য এসেছে আগরতলায়৷ কিছু দিন আগে জিবি হাসপাতালে নিউরোসার্জারির উদ্বোধন হয়েছিল৷ এর পর প্রথম নিউরো সার্জারি অপারেশনে এসেছে সাফল্য৷ সোমবার সকালে ৬৫ বছর বয়সি রোগী অনিল দেবনাথের নিউরো সার্জারি অপারেশন হয়৷ বেশ কিছুক্ষণ ধরে চলে এই অপারেশন৷ অপারেশন শেষে সাফল্যের হাসি হাসেন ডাক্তার এবং রোগীর পরিবারের লোকেরা৷ এই সাফল্যে সবাই খুশি৷


অপারেশন করেছেন নিউরো সার্জন ডা সিদ্দা রেড্ডি এবং তাঁর দল৷ আগরতলা মেডিক্যাল গভর্নমেন্ট কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে নিউরো ইউনিট চালুর হওয়ার পরই আজ ছিল এই রোগীর প্রথম অপারেশন৷ জানা গেছে, এই সাফল্যে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণ খুবই খুশি৷ উল্লেখ্য, কিছুদিন আগে জিবি হাসপাতালে নিউরো সার্জারি ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণ৷ এই ইউনিট চালু হওয়ায় নিউরো রোগীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top