News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্রামগঞ্জ-জম্পুইজলা সড়কে যান দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার দাবী
Image

বিশ্রামগঞ্জ-জম্পুইজলা সড়কে যান দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার দাবী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ রাজ্যে প্রতিনিয়ত যান দুর্ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে৷ একাংশ জনতা এর জন্য দায়ী করেছে রাজ্যের ট্রাফিক পুলিশকে৷ অভিযোগ উঠেছে, ত্রিপুরায় এমন কিছু জায়গা আছে যেখানে যানবাহন নিয়ন্ত্রণের জন্য কোনও ট্রাফিক পয়েন্ট নেই৷ নেই কোনও ট্রাফিক পুলিশ৷ যার দরুন ওই সমস্ত জায়গায় প্রতিনিয়ত যান দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ৷


এ রকম উদাহরণ রয়েছে বিশ্রামগঞ্জ-জম্পুইজলা সড়কে৷ এখানে কোনও ট্রাফিক ব্যবস্থা নেই৷ যার দরুন প্রতিনিয়ত যান দুর্ঘটনা ঘটে চলেছে৷ তবে এলাকার সাধারণ মানুষ অন্য কথা বলছেন৷ তাদের মতে, দ্রুতবেগে যান চলাচল করার দরুনই যান দুর্ঘটনা হচ্ছে৷ তবে এই সব এলাকার সাধারণ মানুষ বিশ্রামগঞ্জ-জম্পুইজলা সড়কে দ্রুত ট্রাফিক ব্যবস্থা করার জন্য দাবি করেছেন৷ তাঁরা বলেছেন, এ ব্যাপারে মোটেই আন্তরিক নয় ট্রাফিক দফতর৷ সাধারণ মানুষ বলেছেন, পুলিশ সুপারকে এই রুটে দুর্ঘটনা রোধে কার্যকরী ভূমিকা পালন করতে হবে৷ নতুবা আরও নিরীহ নাগরিকের অকালে মৃত্যু হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top