News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়া হাসপাতালের পরিষেবা তলানিতে, প্রতিবাদে পথ অবরোধ
Image

গন্ডাছড়া হাসপাতালের পরিষেবা তলানিতে, প্রতিবাদে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য পরিষেবার আমুল পরিবর্তনের গালভরা প্রতিশ্রুতি দিলেও রাজ্যের প্রত্যন্ত অঞ্চল গুলির স্বাস্থ্যপরিষেবা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে৷ ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার স্বাস্থ্যপরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে৷ গন্ডাছড়ায় মহাকুমা হাসপাতাল থাকলেও সেখানে স্বাস্থ্য পরিষেবার নুন্যতম সুযোগ সুবিধা পাচ্ছেন না ওই এলাকার সাধারণ মানুষজন৷ মহাকুমা হাসপাতালএ নেই প্রসূতি বিভাগ, নেই শিশু বিভাগ৷ বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে এই দুটি বিভাগের চিকিৎসা পরিষেবা তলানিতে গিয়ে ঠেকেছে৷ চিকিৎসা ক্ষেত্রে মা ও শিশুদের চিকিৎসা সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ তদুপরি, মা ও শিশুদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় কোনো উদ্যোগ নেই মহকুমা হাসপাতালে৷ এলাকার জনগণ গন্ডাছড়া মহকুমা হাসপাতালে শিশু ও প্রসূতি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন৷

কিন্তু স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য সরকার তাতে কর্ণপাত করেনি৷ এর ফলে জনমনে ক্ষোভ চরম আকার ধারণ করে৷ এর বহিঃপ্রকাশ ঘটে সোমবার৷ ক্ষুব্দ জনতা গন্ডাছড়া অমরপুর সড়ক অবরোধ করে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবার মানোন্নয়নের জোরালো দাবি জানান৷ টানা আড়াই ঘণ্টা পথ অবরোধ করে রাখেন ওই এলাকার সাধারণ মানুষজন৷ এর ফলে যানবাহন আটকে পড়ে দুভর্োগে চরম আকার ধারণ করে৷ অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে ছুটে যান৷ প্রশাসনিক আধিকারিকরা অবরোধকারীদের সঙ্গে আলোচনায় মিলিত হন এবং অবিলম্বে গণ্ডাছরা মহকুমা হাসপাতালে উপযুক্ত চিকিৎসা পরিষেবা চালু করার আশ্বাস দেন৷ এরপরই পথ অবরোধ মুক্ত করা হয়৷ এলাকাবাসীর অভিযোগ ওই এলাকার স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি শিক্ষা, পরিশ্রুত পানীয় জল, যোগাযোগ ব্যবস্থা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি ভেঙে পড়েছে৷ অবিলম্বে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top