News Flash

  • Home
  • Uncategorized
  • আত্মসমর্পণকারী জঙ্গীদের যৌথ মঞ্চের সমাবেশে বক্তব্য রাখবেন কং সভাপতি
Image

আত্মসমর্পণকারী জঙ্গীদের যৌথ মঞ্চের সমাবেশে বক্তব্য রাখবেন কং সভাপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ আত্মসমর্পণকারী একধিক জঙ্গি সংগঠনের যৌথমঞ্চ ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস পিপলসকাউন্সিল (টিইউআইপিসি)-এর কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় সাধারণ সম্মেলন আগামী ৬ এবং ৭ মার্চ অনুষ্ঠিত হবে৷ পশ্চিম জেলার খুমলুং মোটর স্ট্যান্ড এলাকায় এক প্রকাশ্য সমাবেশের মাধ্যমে সম্মেলনের সূচনা হবে বুধবার৷সমাবেশে উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ, ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ, ত্রিপুরার প্রাক্তন জঙ্গি সংগঠন টিএনভি সভাপতি বিজয়কুমার রাংখল৷ এছাড়া অসম, মিজোরাম এবং মণিপুর থেকেও প্রাক্তন জঙ্গি নেতারা অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন সম্মেলনে৷ থাকবেন অসমের আলোচনাপন্থী উগ্রপন্থী সংগঠন আলফা চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া, মিথিঙ্গা দৈমারি, নিপুল দাস, মধুর্য রাজখোয়া৷


মিজোরাম থেকে আসবেন মিজো ন্যাশনেল ফ্রন্টের সভাপতি তথা মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা অথবা তাঁর কোনও প্রতিনিধি৷ মণিপুর থেকে আসবেন সেই রাজ্যের প্রাক্তন গৃহমন্ত্রী এবং বর্তমান এনইআইডিপি-র উপ-সভাপতি এ বীরেন্দ্র সিং৷সোমবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস পিপলসকাউন্সিলের উপদেষ্টা তথা এটিএফ জঙ্গি গোষ্ঠীর প্রাক্তন সভাপতি রঞ্জিত দেববর্মা৷


সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং জঙ্গি গোষ্ঠীর মধ্যে ত্রিপাক্ষিক শান্তিচুক্তির ভিত্তিতে তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন৷ কিন্তু দীর্ঘ বছর হয়ে গেলেও এখনও তাদের দাবির ৮০ শতাংশ পূরণ হয়নি৷ তাই তারা শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের এবং রাজ্যের বঞ্চিত জনজাতিদের দাবি পূরণ করতে পারবেন৷ এই সম্মেলনে রাজ্যের প্রতিটি ব্লক থেকে মোট ১৫ জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন৷ এদের মধ্যে পাঁচজন মহিলাও থাকবেন৷ প্রকাশ্য সমাবেশে সব মিলিয়ে ১০ হাজারের বেশি লোকসমাগম হবে বলেও জানান তিনি৷ এদিনের সাংবাদিক সম্মেলনে রঞ্জিত দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অনন্ত দেববর্মাসহ অন্যান্য নেতারা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top