News Flash

  • Home
  • Uncategorized
  • ইমরান খানকে নোবেল শান্তি পুরষ্কার পাওয়ার দাবিকে কটাক্ষ বিজেপি নেতা রাম মাধব-র
Image

ইমরান খানকে নোবেল শান্তি পুরষ্কার পাওয়ার দাবিকে কটাক্ষ বিজেপি নেতা রাম মাধব-র

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.) : শান্তির বার্তা দিয়ে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দেওয়ায় পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরষ্কারের দেওয়ার জন্য ট্যুইটারে যে দাবি উঠেছে, তাকে কটাক্ষ করলেন বিজেপি নেতা রাম মাধব৷শনিবার এক অনুষ্ঠানে এদিন আমন্ত্রিত ছিলেন বিজেপি নেতা রাম মাধব৷ সেখানেই উঠে আসে পাক প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরষ্কার দেওয়ার বিষয়টি৷ রাম মাধব জানান, এই প্রস্তাবে তাদের তরফে কোনও আপত্তি নেই৷ পাকিস্তান ভারতের শত্রু রাষ্ট্র৷ সন্ত্রাসী কার্যকলাপে মদতদাতা দেশের প্রধানমন্ত্রীকে এহেন পুরষ্কারেবিজেপি নেতা রাম মাধবের সম্মতিসূচক উত্তরে অবশ্য ছিল কটাক্ষ৷ তাঁর দাবি, পাকিস্তানের মধ্যেই লুকিয়ে রয়েছে ‘দৈত্য’৷ সমালোচনার সুরে তাঁর যুক্তি, দৈত্যরাই শেষ করে দেবে ওদের৷ তাই শান্তি পুরষ্কার দিলেও কতটা বদলাবে ওরা? সন্দেহ প্রকাশ করেন বিজেপি নেতা৷


এরপর রাম মাধব বলেন, পাকিস্তানের জাতীয় নীতি সন্ত্রাসকে মদত দেওয়া৷ ওই দেশের ভর কেন্দ্রের অন্যতম স্তম্ভ সন্ত্রাসবাদ৷ সন্ত্রাসে গত ১০ বছরে তারাও আক্রান্ত৷ কিন্তু তবুও তাদের পরিবর্তন হয়নি৷ ফলে শান্তি পুরষ্কার দিলেও তার লাভ নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷ বিজেপি নেতা রাম মাধবের সতর্কতা, পাকিস্তান শান্তি চায়৷ সন্ত্রাসে মদত দেয় না৷ এটা একটা বড়সড় ফাঁদ৷ এই ফাঁদে পা দেওয়া হবে মুর্খামির পরিচয়৷উল্লেখ্য, উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দেওয়ার কথা পাক পার্লামেন্টে বৃহস্পতিবারই এই ঘোষণা করেন ইমরান খান৷ তারপর থেকেই নানা মহল থেকে শান্তির দূত হিসাবে গন্য করা হতে থাকে তাঁকে৷ ট্যুইটারে দাবি ওঠে, পাক প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরষ্কারের দেওয়ার জন্য৷


ভারতের দাবি, জেনিভা কনভেনশন মেনে ইসলামাবাদকে ফেরাতেই হত অভিনন্দনকে৷ অন্যদিকে পাকিস্তানের মদতে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলার বিপক্ষে একজোট হয় বিশ্ব৷ বন্ধু চিনও প্রকাশ্যে ইসলামাবাদের পাশ থেকে সরে যায়৷ এই পরিস্থিতিতে ভারতীয় বায়ুসেনার উইংকমান্ডারকে ছেড়ে দেওয়ার জন্য পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ তৈরি হয়৷ সেই চাপের কাছেই নতি স্বীকার করে ইমরান খানের সরকার৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top