News Flash

  • Home
  • Uncategorized
  • দিনদুপুরে খোয়াইয়ে টাকা ভর্তি ব্যাগ ছিনতাই
Image

দিনদুপুরে খোয়াইয়ে টাকা ভর্তি ব্যাগ ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২ মার্চ৷৷ শনিবার দুপুরে খোয়াইয়ের লালছড়া এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটল৷ জানা গিয়েছে, এসবিআইয়ের খোয়াই শাখা থেকে সত্তর হাজার টাকা তুলেন এক মহিলা৷ একটি টমটম করে স্থানীয় পোস্টফিসে যান টাকা জমা দিতে ওই মহিলা৷ দুপুর ১২টার পর টাকা জমা দিতে না পারায় বাড়ি ফিরে যাওয়ার জন্য ওই মহিলা আবার একটি টমটমে উঠেন৷

লালছড়ায় এক ঠিকেদারের গোডাওনের কাছে দুই অপরিচিত যুবক টমটম থামিয়ে সেবিকা পালের হাতে থাকা টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়৷ তখন সেবিকা পাল চোর চোর বলে চিৎকার করলেও ভর দুপুরে রাস্তায় কেউ ছিলনা বলে এগিয়ে আসেনি কেউ৷ পরে তিনি বাড়িতে গিয়ে বিষয়টি বাড়ির লোকজনকে জানান৷ বাড়ির লোকজন সাথে সাথেই খোয়াই থানায় ছুটে যান৷ এই ব্যাপারে থানায় একটি এফআইআর করা হয়৷ পুলিশ অভিযান চালিয়েছে ছিনতাইকারীদের ধরার জন্য৷ রাতে খবর লেখা পর্যন্ত তাদের কোন হদিশ নেই৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top