News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা জিবি হাসপাতালে নিরাপত্তারক্ষীদের হাতে বৃদ্ধের মৃত্যু, আটক অভিযুক্ত
Image

আগরতলা জিবি হাসপাতালে নিরাপত্তারক্ষীদের হাতে বৃদ্ধের মৃত্যু, আটক অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ আগরতলা মেডিক্যাল গভর্নমেন্ট কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে বেসরকারি নিরাপত্তা কর্মীর হাতে মৃত্যু হয়েছে জনৈক বৃদ্ধের। নিহত বৃদ্ধকে মতি শব্দকর (৭০) বলে পরিচয় পাওয়া গেছে। তাঁরা বাড়ি ধলাই জেলার কুলাইয়ে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকালে। জানা গেছে, মোবাইল চুরির অভিযোগে মতি শব্দকর নামের বৃদ্ধকে বেদম প্রহার করা হয়েছিল। ওই প্রহারে তাঁর মৃত্যু হয়। বৃদ্ধের মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে জিবি হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একটি বেসরকারি নিরাপত্তা রক্ষীদের।

তাদের বিরুদ্ধে অভিযোগ, নিরাপত্তারক্ষীরা পিটিয়ে মতি শব্দকরকে মেরে ফেলেছে। এ ঘটনাকে কেন্দ্র করে গোটা জিবি হাসপাতাল চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, মতি শব্দকরকে নিরাপত্তারক্ষীরা পিটিয়ে মেরেছে। এটা খুনের মামলা। অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার দাবি উঠেছে মৃত বৃদ্ধের পরিবারের তরফ থেকে। জানা গেছে, নিহত মতি শব্দকরের পরিবারের পক্ষ থেকে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ তদন্তে নেমেছে। জানা গেছে, ঘটনায় অভিযুক্তদের থানায় নিয়ে এসেছে পুলিশ। এদিকে মৃত ব্যক্তির মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top