News Flash

  • Home
  • Uncategorized
  • আমাদের পাইলটের নিরাপদে ফেরার অপেক্ষায় আছি: মমতা
Image

আমাদের পাইলটের নিরাপদে ফেরার অপেক্ষায় আছি: মমতা

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): ভারতীয় পাইলট অভিনন্দনকে শুক্রবার ছাড়া হচ্ছে পাকিস্তানের সংসদে বৃহস্পতিবার বিকেলেই জানিয়েছেন সেখানকার প্রধানমন্ত্রী ইমরান খান । আর তার পর পরই টুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ দিন টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘পরিবার এবং গোটা দেশ পাইলটের নিরাপদে ফেরার অপেক্ষায় রয়েছে । দেশবাসীর সঙ্গে আমরা এখন আমাদের পাইলটের ফেরার অপেক্ষায় আছি’ ।

পুলওয়ামা কাণ্ডের পর থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর আক্রমণ করেছিলেন তৃণমূলনেত্রী । কিন্তু মঙ্গলবার বায়ুসেনা এয়ার স্ট্রাইকের পর সঙ্গে সঙ্গে স্যালুট জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বোঝাতে চেয়েছিলেন, রাজনীতি রাজনীতির জায়গায়, কিন্তু বাহিনীর সম্মান সবার ওপরে ।
মঙ্গলবার পাকিস্তানের বালাকোটে জঙ্গি শিবির উড়িয়ে দেওয়ার পর থেকেই দুই দেশের পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু হয় । বুধবার সকালে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাক যুদ্ধবিমান । আকাশপথে পাক হামলা বানচাল করতে আকাশে উড়ে যায় ভারতীয় বায়ুসেনার ২টি মিগ-২১ বিমান । একটি মিগ-২১ বিমান যান্ত্রিক গোলযোগের কারণে ভেঙ্গে পরে । এরপরই পাক সেনার মুখপাত্র দাবি করেন, অভিনন্দন নামে এক ভারতীয় পাইলটকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে । এরপরই অভিনন্দনকে ফেরাতে তৎপর হয়ে ওঠে নয়া দিল্লি । কোনওরকম দর কষাকষি নয়, অবিলম্বে অক্ষত অবস্থায় অভিনন্দনকে ফেরানো হোক, এই দাবিই পাকিস্তানকে করে ভারত ।

গত চব্বিশ ঘণ্টা ধরে অভিনন্দনের পাশে দাঁড়ানোর বার্তা দেয় গোটা দেশ । ইসলামাবাদের উপর কূটনৈতিক চাপ বাড়াতে শুরু করে নয়া দিল্লি । পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারকে সাউথ ব্লকে ডেকে বার্তা দেয় বিদেশমন্ত্রক । বুধবার ভারতীয় বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে উইং কমান্ডার অভিনন্দনের বিষয়ে কড়া কথা বলা হয় । বিবৃতিতে জানানো হয়, ‘পাকিস্তান যেভাবে ভারতীয় বায়ুসেনার আহত উইং কমান্ডারকে প্রদর্শন করছে, সে বিষয়ে প্রতিবাদ জানিয়েছে ভারত । পাকিস্তানের এই কাজ ইন্টারন্যাশনাল হিউম্যানিটি ল’ এবং ভিয়েনা চুক্তির পরিপন্থী । তাদের হেফাজতে থাকাকালীন ওই বায়ুসেনাকর্মীর যাতে কোনও রকম ক্ষতি না হয়, সে বিষয়ে সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে পাকিস্তানকে । ভারত অবিলম্বে তাঁর প্রত্যর্পণ প্রত্যাশা করছে’। তারপর খানিকটা চাপের মুখেই পাকিস্তান এ দিন পাইলটকে ভারতের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করে ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top