News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি দমনে কঠোর পদক্ষেপ নিতে হবে পাকিস্তানকে : জাপানি বিদেশমন্ত্রী
Image

জঙ্গি দমনে কঠোর পদক্ষেপ নিতে হবে পাকিস্তানকে : জাপানি বিদেশমন্ত্রী

টোকিও, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে দাঁড়াল জাপান। পুলওয়ামা জঙ্গি হামলার নিন্দা করে জাপানি বিদেশমন্ত্রী তারো কোনো জানিয়েছেন, জঙ্গি দমনে কঠোর পদক্ষেপ নিতে হবে পাকিস্তানকে।

পুলওয়ামায় জঙ্গি হামলার পর গত মঙ্গলবার আজাদ কাশ্মীরের বালাকোট, চাকোটি এবং মুজাফফরাবাদে জইশ-ই-মহম্মদের জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। বুধবার ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানের এফ১৬ যুদ্ধবিমান। গুলি করে বিমানটিকে ধ্বংস করে ভারতের মিগ২১ বাইসন। এর জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের পাশে এসে দাঁড়াল জাপান। ১৪ ফেব্রুয়ারি জঙ্গি হামলার কড়া নিন্দা করে বৃহস্পতিবারের জাপানের বিদেশমন্ত্রী তারো কোনো জানিয়েছেন, ইসলামিক মৌলবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করেছে। জঙ্গি দমনে পাকিস্তানের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে জাপানি বিদেশমন্ত্রী দুই দেশকে সংযত থাকতে বলেন। পাশাপাশি কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। আলোচনার মাধ্যমে ভারত ও পাকিস্তানের উচিত সমস্যার সমাধান করে নেওয়া বলে জানিয়েছেন তারো কোনো।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top