News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের মাটিতে ঢুকে আমেরিকা মতো হামলা চালাতে সক্ষম ভারত : অরুণ জেটলি
Image

পাকিস্তানের মাটিতে ঢুকে আমেরিকা মতো হামলা চালাতে সক্ষম ভারত : অরুণ জেটলি

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : পাকিস্তানে ঢুকে যদি ওসামা বিন লাদেনকে হত্যা করতে পারে আমেরিকা, তবে তেমন অভিযান ভারতও করতে পারে। বুধবার আত্মপ্রত্যয়ের সঙ্গে এমনই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

পাকিস্তান অধিকৃত কাশ্মীর জইশ-ই-মহম্মদের একাধিক জঙ্গিঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর বুধবার অরুণ জেটলি বলেন, পাকিস্তানের অ্যাবোটাবাদে ঢুকে যদি আমেরিকার নেভি সিল ওসামা বিন লাদেনকে খতম করতে পারে, তবে ভারতও তেমন অভিযান চালাতে সক্ষম। ‘স্বচ্ছ গঙ্গা’ শীর্ষক আলোচনা সভায় দুই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, নীতিন গড়করিকে পাশে বসিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে অরুণ জেটলি বলেন, এমন ধরণের হামলা চালানোর ইচ্ছা ছিল। এখন তা সম্ভব হয়েছে।

পাকিস্তানকে জল না দেওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে অরুণ জেটলি বলেন, নদীকে বরাবরই আমরা বাজার তৈরি ক্ষেত্র এবং পর্যটন হিসেবে দেখতাম। কিন্তু নীতিন গড়গরি সেই ধারণা বদলে দিয়েছে।

উল্লেখ্য, ১২ দিন পরই পুলওয়ামা হামলার বদলা নিল ভারত| পুলওয়ামা হামলার ১২ দিন পর, মাত্র ৩০ মিনিটের মধ্যেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান| জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে আকাশ থেকে নিক্ষেপ করা হয় ১০০০ কেজি ওজনের বোমা| নিয়ন্ত্রণ রেখার ওপারে প্রায় ৮০ কিলোমিটার পেরিয়ে পাকিস্তানের বালাকোট, চাকোটি এবং মুজাফফরাবাদে অবস্থিত জঙ্গিদের ঘাঁটিতে হামলা চালানো হয়|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top