News Flash

  • Home
  • Uncategorized
  • আকাশপথে জারি সতর্কতা, লেহ-শ্রীনগর-সহ বিভিন্ন বিমানবন্দরে বিঘ্নিত উড়ান পরিষেবা
Image

আকাশপথে জারি সতর্কতা, লেহ-শ্রীনগর-সহ বিভিন্ন বিমানবন্দরে বিঘ্নিত উড়ান পরিষেবা

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): এয়ার স্ট্রাইকের পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে| ভারত-পাক সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে, জম্মু ও কাশ্মীরের লেহ, জম্মু ও শ্রীনগর বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে| আকাশপথে সতর্কতা জারি করা হয়েছে পঞ্জাবের পাঠানকোট, চণ্ডীগড় এবং অমৃসতর বিমানবন্দরেও| এখানেই শেষ নয়, উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদূন বিমানবন্দর এবং হিমাচল প্রদেশের শিমলা এবং ধর্মশালা বিমানবন্দরেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে| নিরাপত্তা সংক্রান্ত কারণেই ভারতের বিভিন্ন বিমানবন্দরে উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়েছে|

ভারতের পাশাপাশি পাকিস্তানের লাহোর, মুলতান, ফৈসালাবাদ, শিয়ালকোট এবং ইসলামাবাদ বিমানবন্দরেও উড়ান পরিষেবা স্থগিত রাখা হয়েছে| ভারত-পাকিস্তানের মধ্যে বর্তমান সম্পর্কের প্রেক্ষিতে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমনই মনে করছেন বিশেষজ্ঞরা| এমতাবস্থায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ), ‘র’ প্রধান, স্বরাষ্ট্রসচিব এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে উচ্চ-পর্যায়ের বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top