News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানে বিমান হামলায় সাফল্যে উল্লসিত ত্রিপুরাও
Image

পাকিস্তানে বিমান হামলায় সাফল্যে উল্লসিত ত্রিপুরাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী৷৷ ভারতীয় বায়ুসেনার সফল সার্জিক্যাল স্ট্রাইক ২-এ গোটা দেশের সঙ্গে উল্লসিত ত্রিপুরাও৷ ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে বাজিপটকা পুড়িয়ে নিজের নিজের আনন্দ ব্যক্ত করছেন রাজ্যের আমজনতা৷রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একই খবর পাওয়া যাচ্ছে৷ জানা গেছে, ত্রিপুরার রাজধানী থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে একই ধাঁচে আনন্দের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন জনসাধারণ৷ ১৪ ফেব্রুয়ারি সিআরপিএফ-এর কনভয়ে জঙ্গিহানার প্রতিশোধ ভারত নিয়েছে৷

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করে বীরত্বের প্রদর্শ করায় সংশ্লিষ্ট ভারতীয় বায়ুসেনাকে অকুণ্ঠ সাবাসি দিচ্ছেন জনতা৷ মঙ্গলবার ভোররাত প্রায় সাড়ে তিনটে নাগাদ পাক অধিকৃত কাশ্মীরের প্রায় ৪০ কিলোমিটার ভিতরে ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০ ফাইটার বিমানের হামলায় ধবংস করা হয়েছে জইশ-ই-মহম্মদের জঙ্গিকারখানা বৃহৎ জঙ্গিঘাঁটি৷ এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীকে সাধুবাদ জানাচ্ছেন ত্রিপুরার জনতা৷

Releated Posts

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা

ঢাকা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সহযোগিতা গভীর করার বিভিন্ন উপায়…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top