News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের সাথে বামেদের জোট হচ্ছেই
Image

কংগ্রেসের সাথে বামেদের জোট হচ্ছেই

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারী৷৷ একলা চলো নীতি অবলম্বন করতে চাইছিল বামেরা৷ কিন্তু, লোকসভা নির্বাচনে কংগ্রেসেররই হাত ধরতে চলেছেন তাঁরা৷ মঙ্গলবার কলকাতায় সৌমেন মিত্র-সূর্যকান্ত মিশ্ররা একপ্রস্থ বৈঠকে জোট নিয়ে সবিস্তারে আলোচনা হয়েছে৷ জোট বেঁধেই করবে লড়াই, তা প্রায় চূড়ান্ত হয়ে গেছে৷ তবে, শর্ত রেখেই উভয় জোটের দিকে এগিয়ে চলেছে৷ এদিনের বৈঠকে নির্যাস কংগ্রেসের কার্যকরী কমিটির কাছে রাখবেন পশ্চিমবঙ্গের দলের সভাপতি৷ তাছাড়া, সিপিএম সাধারণ সম্পাদক ইয়েচুরির সাথেও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি এবিষয়ে শীঘ্রই চূড়ান্ত কথা বলবেন৷ সূত্রের দাবি, সারা দেশেই কংগ্রেসের জোট বেঁধেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামবে বামেরা৷ স্বাভাবিকভাবেই ত্রিপুরাতেও একই পথে হাটবেন দুই দল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷


অবশ্য, দূরত্ব বজায় রাখার কৌশল ছাড়েনি সিপিএম৷ তলে তলে কংগ্রেসের সাথে জোটের জন্য ছটপট করলেও, পশ্চিমবঙ্গে সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক বিমান বসুর দাবি, আসন সমঝোতা আর জোট এক নয়৷ ফলে, কংগ্রেসের সাথে জোট হওয়ার কোন সম্ভাবনা নেই৷ বিমানবাবু দুই নৌকায় পা দিয়ে চলতে চাইছেন তা তাঁর কথায় স্পষ্ট হয়ে গিয়েছে৷ মঙ্গলবার পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের জেলা কমিটির মিটিংয়ে যোগ দিতে গিয়ে বিমান বসু সাফ জানিয়ে দিলেন, আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট হওয়ার, আগেও কোনো সম্ভাবনা ছিল না এখনও নয়৷ এদিন তিনি বলেন, কংগ্রেসের সাথে জোট হওয়ার আগেও কোনও সম্ভাবনা ছিল না এখনও নয়৷ আসন সমঝোতা আর জোট এক কথা নয়৷ তাঁর বক্তব্য, আসন সমঝোতা তাদের উপর নির্ভর করে আমাদের উপর নির্ভর করে না৷ রাজ্যে ৩৪ টা আসনে প্রার্থী দেব আমরা৷ যে সমস্ত আসনগুলোতে আমাদের শক্তি বেশি সেখানে আমরা প্রার্থী দেব৷ বাকি ওরা ঠিক করবে৷’


সূত্রের দাবি, পশ্চিমবঙ্গে কংগ্রেস-সিপিএম জোট বেঁধে লড়াইয়ে ঐক্যমত্যে পৌঁছেছে৷ এদিন, সৌমেন মিত্র এবং সূর্য্যকান্ত মিশ্ররা এবিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন৷ সূত্রের বক্তব্য, রায়গঞ্জ আসনটি কংগ্রেস চেয়েছে৷ ওই আসনে মহম্মদ সেলিম সাংসদ হয়েছে৷ মূলত, ওই আসনটি বরাবরই কংগ্রেসের ঘাঁটি ছিল৷ দীর্ঘ সময় প্রিয়রঞ্জন দাসমুন্সি ওই আসন থেকে কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়ে জিতেছেন৷ তিনি অসুস্থতার কারণে রাজনীতি থেকে সরে যাওয়ার পর সিপিএম ওই আসনটি দখল করতে সক্ষম হয়৷ প্রদেশ কংগ্রেসের দাবি, ওই আসনটি এখন কংগ্রেসকে ছাড়তে হবে৷


এদিকে, পশ্চিমবঙ্গে যা ঘটে তার প্রভাব ত্রিপুরাতেও দেখা যায়৷ স্বাভাবিকভাবে, কংগ্রেস-সিপিএমের এই জোট ত্রিপুরাতেও হওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা দিয়েছে৷ কারণ, ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে ওড়িশা, ঝারখন্ড, বিহার, তামিলনাড়ু এবং তেলেঙ্গানাতেও কংগ্রেস-সিপিএম জোট বেঁধে নির্বাচনে লড়াই করবে৷ ফলে, ত্রিপুরাতে জোট না হওয়ার কোন কারণ খঁুজে পাচ্ছে না রাজনৈতিক মহল৷
সূত্রের খবর, পূর্ব ত্রিপুরা আসনটি কংগ্রেসের জন্য ছেড়ে দেবে সিপিএম৷ তেমনি পশ্চিম আসনে কংগ্রেস কোন প্রার্থী দেবে৷ সেখানে সিপিএম প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ সূত্রের আরো দাবি, নির্বাচনের প্রাক্ মুহুর্তে প্রদেশ কংগ্রেস সভাপতি অনেকটাই সেই উদ্দেশ্যে হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top