News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটের মুখে দরাজ হাতে স্বপ্ণের বাজেট
Image

ভোটের মুখে দরাজ হাতে স্বপ্ণের বাজেট

৷৷ সন্দীপ বিশ্বাস ৷৷ আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ ভোটের মুখে দরাজ হাতে স্বপ্ণের বাজেট পেশ করল বিজেপি- আইপিএফটি জোট সরকার৷ শুধু নির্বাচনী প্রতিশ্রুতি পূরণই নয়, কৃষি ও কৃষক কল্যাণ সহ রাজ্যের গরীব অংশের মানুষের কথা মাথায় রেখেই অর্থমন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বাজেট পেশ করেছেন৷ এখানেই চমক থেমে থাকেনি৷ কোন নতুন কর আরোপ না করে আবারও ঘাটতিহীন বাজেট নিঃসন্দেহে সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়েছে বলেই মনে করা হচ্ছে৷ ২০১৯-২০ অর্থ বছরের জন্য ১৭ হাজার ৫৩০ কোটি ৪৬ লক্ষ টাকার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনে এই বাজেটের ইতিবাচক প্রভাব প্রতিফলিত হবে৷


আজ বিধানসভায় বাজেট ভাষণে অর্থমন্ত্রী বলেন, গত বাজেটের মতোই ২০১৯-২০ অর্থবছরের বাজেটও ঘাটতিহীন পেশ করছি৷ সেই সঙ্গে ২০১৯-২০ অর্থবছরে ১৭ হাজার ৫৩০ কোটি ৪৬ লক্ষ টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব করছি৷ তিনি বলেন, ভারত সরকারের অনুরূপ আয় ও ব্যয়ের শ্রেণিবিন্যাস প্ল্যান এবং ননপ্ল্যানের পরিবর্তে রাজস্ব ও মূলধনী হিসাবে তৈরি করা হয়েছে৷ বাজেটে নতুন কোনও কর প্রস্তাব করা হয়নি৷ সাথে যোগ করেন, সামাজিক ভাতা বৃদ্ধি করে প্রতি মাসে ১০০০ টাকা করা হয়েছে৷ এর ফলে বছরে ১২৫ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে৷


এবার ১৭৫৩০৪৬ কোটি টাকার যে ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করা হয়েছে তাতে রাজস্ব খাতে ব্যয় দেখানো হয়েছে ১৪০৬১৩২ কোটি টাকা এবং মূলধনী খাতে ব্যয় ধরা হয়েছে ৩৪৬৯১৪ কোটি টাকা৷ ২০১৯-২০ অর্থ বছরের বাজেট বরাদ্দে রাজ্যের নিজস্ব কর সংক্রান্ত রাজস্ব ধরা হয়েছে ২০৪৮৯৫ কোটি টাকা৷ অর্থাৎ ২০১৮-১৯’র সংশোধিত বাজেট বরাদ্দের তুলনায় ১৪৪৩ শতাংশ বেশি৷ ২০১৯-২০ বাজেট প্রস্তাবে রাজ্যের কর বহির্ভূত রাজস্বের পরিমাণ ধরা হয়েছে ২৮৫২১ কোটি টাকা৷ ২০১৮-১৯’র সংশোধিত বাজেট বরাদ্দের ১২৫০৬১৮ কোটি টাকার নিরীখে এ বছরের বাজেট বরাদ্দে কেন্দ্র থেকে মোট প্রাপ্তির পরিমান (কেন্দ্রীয় করের অংশ এবং অনুদান মিলিয়ে) ধরা হয়েছে ১২৭৬৪৩০ কোটি টাকা৷ ২০১৯-২০ অর্থ বছরে মোট ঋণের পরিমাণ ধরা হয়েছে ২৪৩০০০ কোটি টাকা৷


২০১৯-২০ অর্থ বছরের বাজেট হিসাব ও পেশ করার পদ্ধতির নিরীখে আগের বাজেটের তুলনায় আলাদা৷ এতে ভারত সরকারের রাজস্ব ও মূলধন শ্রেণী বিন্যাস পদ্ধতি গ্রহণ করা হয়েছে৷ এ্যাকাউন্টস ও ব্যয়ের সহজতর শ্রেণী বিভাগ করার জন্য প্ল্যান এবং নন-প্ল্যান’র শ্রেণী বিন্যাস তুলে দেওয়া হয়েছে৷ অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা তার বাজেট ভাষণে বলেছেন ২০১৮-১৯ অর্থ বছরে কর বাবদ রাজস্ব সংগ্রহের পরিমাণ ১৭৯০ কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে৷ ২০১৭-১৮ অর্থ বছরে এই সংগ্রহের পরিমাণ ছিল ১৪২২ কোটি টাকা৷ তাই চলতি বছরে কর সংগ্রহের পরিমাণ বিগত বছরের তুলনায় ২৫৮ শতাংশ বেশি হতে পারে৷


২০১৯-২০ অর্থ বছরের বাজেট প্রস্তাবে অর্থ দপ্তর ছাড়া সবচেয়ে বেশি বরাদ্দ ধরা হয়েছে শিক্ষা দপ্তরের জন্য৷ এই দপ্তরের জন্য বরাদ্দ ধরা হয়েছে ২০৮১ শতাংশ৷ এরপরই রয়েছে গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের স্থান৷ গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১১৯৭ শতাংশ৷ ওয়াটার রিসোর্স, পানীয়জল ও স্বাস্থ্য বিধি এবং আর এণ্ড বি সহ পূর্ত দপ্তরের জন্য বরাদ্দ ধরা হয়েছে ৮৬৫ শতাংশ৷ স্বরাষ্ট্র দপ্তরের জন্য বরাদ্দ ধরা হয়েছে ৮৭২ শতাংশ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top