News Flash

  • Home
  • Uncategorized
  • শিশু বিক্রির গুজবে ধুন্ধুমার কান্ড আইজিএম হাসপাতালে
Image

শিশু বিক্রির গুজবে ধুন্ধুমার কান্ড আইজিএম হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী৷৷ শিশু বিক্রির কথিত অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমামর কান্ড ঘটে গেলে আগরতলার আইজিএম হাসপাতালে৷ ঘটনার সূত্রপাত শনিবার গভীর রাতে৷ গুজব রটে যায় শিশু বিক্রির খবর৷ রবিবার সকাল থেকে আইজিএম হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়৷ হাসপাতালের ভিতরে এ ধরনের ঘটনা ঘটতে পারে তা কেউ বিশ্বাস করতে পারছেন না৷ পরে অবশ্য শিশুটির মা জানান তিনি সন্তান বিক্রি করেননি৷ এদিকে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পশ্চিম থানার পুলিশ৷ শিশুটির মা বলেছেন তার এক নিকটাত্মীয়কে শিশুটি দিয়ে দেবার কথা প্রসবের আগে বলেছিলেন৷ কিন্তু, তিনি এখন তা দিতে রাজি নন৷

এনিয়ে তুলকালাম কান্ড ঘটে যায়৷ জানা গিয়েছে, আর্থিক সংকটের কারণে ও মা তার অন্য সন্তানদের দেখভাল করতে পারছেন না৷ এই পরিস্থিতিতে তিনি বলেছিলেন তার এক নিকটাত্মীয়কে যে সন্তান জন্ম হলে তাকে দিয়ে দেবেন৷ সন্তান প্রসবের পর তিনি সন্তান দিতে রাজি না থাকায় তার ওই নিকটাত্মীয় চাপাচাপি করলে হাসপাতালের নার্সরা বিষয়টি দেখে পুলিশকে খবর দেয়৷ তারপরই ধুন্ধুমার কান্ড ঘটে গিয়েছে৷ দিনভর হাসপাতাল চত্বরে এদিন ছিল টানটান উত্তেজনা৷ যদিও এর আগে রাজ্যের বিভিন্ন স্থানে অভাবের তাড়নায় সন্তান বিক্রির মতো ঘটনাও ঘটেছে৷ অনেক ক্ষেত্রেই এজন্য রাজ্যের আর্থিক দুরাবস্থাকে দায়ী করা হচ্ছে তথ্যাভিজ্ঞ মহল থেকে৷

Releated Posts

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা

ঢাকা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সহযোগিতা গভীর করার বিভিন্ন উপায়…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top