News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক দুই সড়ক দুর্ঘটনা, আহত ৪ সংকটজনক ৩

পৃথক দুই সড়ক দুর্ঘটনা, আহত ৪ সংকটজনক ৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী৷৷ আগরতলা শহরে ফের যান দুর্ঘটনা সংঘটিত হয়েছে৷ এবারও দিবাভাগের বদলে রাতে সংঘটিত হয়েছে সড়ক দুর্ঘটনা৷ খবরে প্রকাশ, শনিবার গভীর রাত আনুমানিক দুটো নাগাদ শহরের রামনগর ফাঁড়ি এলাকায় টিআর ০১ এক্স ৫৮৭৮ নম্বরের বাইক দুর্ঘটনায় দুই যুবক গুরুতর আহত হয়েছে৷ আহতদের রামনগরের টুটন দাস (২৭) দশমীঘাটের অভিজিৎ মজুমদার (২৪) বলে শনাক্ত করা হয়েছে৷


জানা গেছে, আহত দুজনকে স্থানীয়রা আগরতলা মেডিক্যাল গভর্নমেন্ট কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে নিয়ে ভরতি করিয়েছেন৷ হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে৷ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকটি দ্রুতগতিতে ছিল৷ ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে৷


অপরদিকে এদিন রাতে আগরতলা শহরের রাধানগর মোটরস্ট্যান্ড এলাকায় গাড়ির ধাক্কায় দুই পথচারী গুরুতর আহত হয়েছেন৷ পুলিশ সূত্রে জানা গেছে, রাধানগর মোটরস্ট্যান্ডে তাঁরা তাঁদের বাড়ি যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন৷ সে-সময় আচমকা দুরন্ত একটি ইকো গাড়ি সজোরে এসে দুই পথচারীকে ধাক্কা মেরে পালিয়ে যায়৷ গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন উভয়ে৷ খবর পেয়ে শ্যামলীবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুই পথচারীকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান৷ তাঁদেরও হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ৷ চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, আহত দুজনের শারীরিক অবস্থা সংকটজনক৷ তাদের মাথা এবং শরীরের কয়েকটি জায়গায় গুরুতর আঘাত লেগেছে৷ আহতরা কমলাঘাটের জয়দীপ দাস এবং অভয়নগরের রূপক মণ্ডল৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top