News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষিই ভারতের অর্থনীতির মেরুদণ্ড ঃ মুখ্যমন্ত্রী
Image

কৃষিই ভারতের অর্থনীতির মেরুদণ্ড ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী৷৷ আজ এক ঐতিহাসিক দিন৷ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে আজ সারা দেশের সাথে রাজ্যের কৃষকদের কল্যাণেও নির্দিষ্ট একটি সহায়তার সূচনা হল৷ এই প্রথম দেশের কোন প্রধানমন্ত্রী কৃষকের কল্যাণে এধরণের পদক্ষেপ নিলেন৷ আজ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নং হলে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, মুখ্য সচিব এল কে গুপ্তা, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব এম এল দে প্রমুখ উপস্থিত ছিলেন৷


রাজ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, কৃষিই ভারতের অর্থনীতির মেরুদণ্ড৷ কিন্তু এর আগের কোন সরকারই কৃষি ও কৃষক কল্যাণে সুুপরিকল্পিত কোন কর্মসূচি গ্রহণ করেনি৷ তিনি আরও বলেন, এক সময় রাজ্যের কৃষকরা ক’ষির চাইতে অন্যান্য কর্মকাণ্ডে বেশি যুক্ত হয়ে পড়েছিলেন৷ বর্তমান রাজ্য সরকার চায় কৃষকরা কৃষিকাজে বেশী করে যুক্ত হোন৷ কৃষির উন্নয়ন ও কৃষকের কল্যাণ সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র৷ তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় সাড়ে চার লক্ষ কৃষক পরিবার উপকৃত হবেন৷ বছরে ছয় হাজার টাকা তিনটি সমান কিস্তিতে সরাসরি কৃষকদের একাউন্টে প্রদান করা হবে৷ প্রথম কিস্তির টাকা প্রদানের সময়কাল আগামী মার্চ মাস পর্যন্ত৷ ইতিমধ্যেই রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারের মধ্যে প্রথম কিস্তির টাকা পৌঁছে গেছে৷ সহায়তার পরিমাণ ১২ কোটি টাকা৷ মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পে প্রতিবছর দেশের প্রায় ১২ কোটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারের মধ্যে ৭৫ হাজার কোটি টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক একাউন্টে পৌঁছে দেওয়া হবে৷ এর ফলে কৃষকরা আগামীদিনে সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করার সাহস পাবেন৷ এতে কৃষক পরিবারের যেমন উন্নতি হবে তেমনি দেশ ও রাজ্যেরও বিকাশ ঘটবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সেই দিশাতেই কাজ করছে৷ মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর সরকার৷ ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল নির্বিশেষে সকলের কাছে সরকারি বিভিন্ন প্রকল্পের সুুযোগ সুুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে৷
মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর অনুষ্ঠানে সরাসরি প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানটি সম্পচার করা হয়৷ উত্তর প্রদেশের গোরক্ষপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ কিষান সম্মান নিধি প্রকল্পটির সূচনা করেন৷ তিনি ডিজিটাল পদ্ধতিতে দেশের ১ কোটি ১ লক্ষ ৬ হাজার ৮৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর ব্যাঙ্ক একাউন্টে প্রথম কিস্তির ২ হাজার টাকা বাবদ মোট ২ হাজার ২১
কোটি টাকা ট্রান্সফার করে এই প্রকল্পের সূচনা করেন৷ এই অনুষ্ঠান মঞ্চেই প্রধানমন্ত্রী ত্রিপুরার কাকড়াবন ব্লকের কেশব রায় সহ দেশের বিভিন্ন রাজ্যের নির্বাচিত কয়েকজন কৃষকের হাতে কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করেন৷ তাছাড়াও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে বিভিন্ন রাজ্যের কৃষকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথাও বলেন৷ এই অনুষ্ঠানটিও সরাসরি অনুষ্ঠানের সময় সম্পচার করা হয়৷ রাজ্যভিত্তিক অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা বোরো ধান চাষে বিশেষ সাফল্য লাভের জন্য রাজ্যের ৮টি জেলা থেকে নির্বাচিত ৮ জন কৃষককে এদিন মারক ও আর্থিক পুরস্কারও প্রদান করেন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক’ষি ও ক’ষক কল্যাণ দপ্তরের সচিব এম এল দে এবং ধন্যবাদসূচক বক্তব্য রাখেন দপ্তরের অধিকর্তা ডঃ ডি পি সরকার৷ উল্লেখ্য, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প রূপায়ণে রাজ্য বর্তমানে সারাদেশে ৮ম স্থানে অবস্থান করছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top