News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামা ঃ দেশবিরোধী পোস্ট ফেইসবুকে, কর্ণাটক থেকে চাম্পাহাওয়রের যুবককে গ্রেপ্তার করল ত্রিপুরা পুলিশ
Image

পুলওয়ামা ঃ দেশবিরোধী পোস্ট ফেইসবুকে, কর্ণাটক থেকে চাম্পাহাওয়রের যুবককে গ্রেপ্তার করল ত্রিপুরা পুলিশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ ফেব্রুয়ারী৷৷ পুলওয়ামায় জঙ্গীদের হামলায় ৪৪জন জওয়ান শহিদ হওয়ার ঘটনার পর চাম্পাহওয়রের এক যুবক ফেইসবুকে দেশবিরোধী ভিডিও পোস্ট করে গ্রেপ্তার হল৷ মাইসোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ শনিবার মাইসোর পুলিশের সহায়তায় ত্রিপুরা পুলিশ সেখান থেকে ওই যুবককে গ্রেপ্তার করেছে৷ ধৃত যুবকের নাম প্রমেশ দেববর্মা৷ বয়স তেইশ৷ তার বাড়ি খোয়াই জেলার চাম্পাহওয়ার থানার অধীন সোনাচরণ পাড়ায়৷


সংবাদে প্রকাশ, গত ১৪ ফেব্রুয়ারী কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপর জঙ্গী হামলার ঘটনার পর গোটা দেশ শোকগ্রস্ত হয়ে পড়ে৷ ঠিক সেই সময় চাম্পাহওয়রের বাসিন্দা লক্ষীন্দ্র দেববর্মার ছেলে প্রমেশ দেববর্মা ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করে৷ ওই ভিডিওতে সে নিজে যে বক্তব্য রেখেছে সেটি দেশদ্রোহীতার সামিল৷ সেই পোস্টটি খোয়াই জেলা পুলিশ প্রশাসনের নজরেও আসে৷ সেই মোতাবেক পুলিশ একটি স্বতপ্রণোদিত মামলা রুজু করে প্রমেশ দেববর্মার বিরুদ্ধে৷ চাম্পাহাওয়র থানায় রুজু করা মামলার নম্বর ০৭/১৯৷ মামলাটি হয় আইপিসির ১২৪(এ)/ ১২০(বি) ধারা মোতাবেক৷
মামলা নিয়ে পুলিশ তদন্ত শুরু করে৷ তদন্তে জানা গিয়েছে অভিযুক্ত প্রমেশ দেববর্মা মাইসোরে একটি হোটেলে কাজ করে৷ পুলিশ বিষয়টি নিশ্চিত হয়েছে৷ এরপর রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে খোয়াই জেলা পুলিশ প্রশাসন৷ পরে মহানির্দেশকের পরামর্শ মোতাবেক পুলিশের একটি টিম মাইসোরে যায়৷ সেখানে গিয়ে মাইসোর পুলিশের সহায়তায় ওই হোটেল থেকে প্রমেশ দেববর্মাকে গ্রেপ্তার করেছে শনিবার৷ এদিন মাইসোর কোর্টে তাকে সোপর্দ করা হয়৷ প্রমেশ দেববর্মা তার অপরাধ স্বীকার করে নিয়েছে৷ পুলিশ আদালতের কাছে প্রমেশ দেববর্মাকে রাজ্যে নিয়ে আসার জন্য ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়েছে৷ জানা গিয়েছে, আগামীকাল তাকে রাজ্যে নিয়ে আসা হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top