News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের চাপের মুখে জইশ-ই-মহম্মদের সদর দপ্তরের দখল নিল পাকিস্তান সরকার
Image

ভারতের চাপের মুখে জইশ-ই-মহম্মদের সদর দপ্তরের দখল নিল পাকিস্তান সরকার

নয়াদিল্লী/ইসলামাবাদ, ২২ ফেব্রুয়ারী৷৷ রাষ্ট্রপুঞ্জ সহ অন্যান্য দেশের চাপের কাছে শেষমেশ নতি স্বীকার করল পাকিস্তান৷ ওই দেশের মাটি থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল পাকিস্তান সরকার৷ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে চল্লিশ জনের বেশী সিআরপিএফ জওয়ান হত্যার ঘটনায় যে জঙ্গী সংগঠনের দিকে অভিযোগের তির, সেই জইশ-ই-মহম্মদের সদর দপ্তরের দখল নিল পাকিস্তান সরকার৷ পাকিসআনের ‘বন্ধু’ রাষ্ট্র চিন সহ মোট ১৫টি দেশ নিয়ে তৈরী রাষ্ট্রপুঞ্জের নিরাত্তা পরিষদের পুলওয়ামায় জঙ্গী হানা নিয়ে বিবৃতিতে জইশ-ই-মহম্মদের নাম করে তীব্র নিন্দা করার পরই এই পদক্ষেপ নিল ইমরান খানের সরকার৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, বাহাওয়ালাপুরে জইশ-ই-মহম্মদের সদর দপ্তরের দখল নিল পাকিস্তান সরকার৷ তিনি আরও বলেন, বাহাওয়ালপুরের মাদ্রাসাসাতুল সাবির এবং জামা-ই-মসজিদ সুভান্নারও দখল নিয়েছে সরকার৷ পুরো বিষয়টির দিকে নজর রাখার জন্য একজন প্রশাসককেও নিয়োগ করা হয়েছে সরকারর পক্ষ থেকে৷ লাহোর থেকে চারশ কিলোমিটার দূরে অবস্থিত বাহাওয়ালপুর৷

পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে একটি বৈঠকের পরই জইশ-ই-মহম্মদ নিয়ে সংশ্লিষ্ট সিদ্ধান্তটি গ্রহণ করা হয়৷ লাহোর থেকে চারশ কিলোমিটার দূরে অবস্থিত বাহাওয়ালপুর৷ ওই ক্যাম্পাসে বর্তমানে সত্তরজন শিক্ষক ও ছয়শ পড়ুয়া রয়েছে৷ ক্যাম্পাসের নিরাপত্তার দেখভাল করছে পাঞ্জাব পুলিশ৷ ২০০৮ সালে মুম্বাই হানার মাস্টার মাইন্ড হাফিজ সইদের জামাত-উদ-দাওয়া এবং তার সঙ্গে যুক্ত সংগঠন ফালাহ-এ-ইসানিয়ত সংগঠনকেও নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান সরকার৷ এতদিন এই দুই সংগঠনের ওপর নজর রাখছিল সরকার৷ ২০১৫ সালের জুন মাসে বিদেশি জঙ্গী সংগঠন বলে জামাত-উদ-দাওয়াকে চিহ্ণিত করে আমেরিকা৷

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি বিকেল ৩-টা ১৫ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় শ্রীনগর-জম্মু হাইওয়েতে ঘটে গেছে উপত্যকায় ইতিহাসের সব থেকে ভয়াবহ জঙ্গি হামলা৷ অনেকটা আইএস গোষ্ঠীর কায়দায় এক আত্মঘাতী জইশ-ই-মহম্মদ জঙ্গি ৩৫০ কেজি বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে সিআরপিএফ জওয়ানদের কনভয়ে ঢুকে পড়ে৷ জওয়ানদের কনভয় সেখানে পৌঁছতেই বিস্ফোরক বোঝাই গাড়িটি একটি বাসে ধাক্কা মারে৷ প্রবল বিস্ফোরণে ছড়িয়ে ছিটিয়ে পড়ে জওয়ানদের দেহাংশ৷ পাকিস্তানের মদতপুষ্ট জইশ-ই-মহম্মদ জঙ্গিদের অতর্কিত হামলায় প্রাণ হারিয়ে সিআরপিএফ-এর ৪৪ জন জওয়ান শহিদ হয়েছেন৷ আহতদের সংখ্যাও ৪০ ছাড়িয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top