News Flash

  • Home
  • Uncategorized
  • সিওল শান্তি পুরস্কারে সম্মানিত মোদী, ফের সন্ত্রাসবাদ নির্মূলের ডাক দিলেন প্রধানমন্ত্রী
Image

সিওল শান্তি পুরস্কারে সম্মানিত মোদী, ফের সন্ত্রাসবাদ নির্মূলের ডাক দিলেন প্রধানমন্ত্রী

সিওল ও নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে আরও একটি নতুন পালকের সংযোজন| বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক সহযোগিতায় অবদানের জন্য ২০১৮ সালে ‘সিওল শান্তি পুরস্কার’-এ মনোনীত করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে| অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হল ‘সিওল শান্তি পুরস্কার’| দক্ষিণ কোরিয়ার সময় অনুযায়ী, শুক্রবার ‘সিওল শান্তি পুরস্কার’ হাতে তুলে নেওয়ার পর প্রধানমন্ত্রী বলেছেন, ‘এই পুরস্কার ব্যক্তিগতভাবে শুধুমাত্র আমার নয়, বরং গোটা ভারতবাসীর| বিগত ৫ বছরের ভারত যে পরিমাণে সাফল্য অর্জন করেছে, তা ১.৩ বিলিয়ন ভারতবাসীর জন্যই|’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘এ বছর মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মজয়ন্তী উদযাপন চলছে, এ বছরই সিওল শান্তি পুরস্কারে সম্মানিত হওয়ায় আমি গর্বিত|’


‘সিওল শান্তি পুরস্কার’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়| মোদীর জীবন ও সাফল্যের উপর তৈরি একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়| পুরস্কার প্রদানের সময় মোদীনমিকসে’-র প্রশংসা করে পুরস্কার কমিটি জানায়, ধনী ও গরিবের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কমিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|’ এযাবত্ ১৪ জন ব্যক্তি সিওল শান্তি পুরস্কার পেয়েছেন| নরেন্দ্র মোদী হলেন তাঁদের মধ্যে ১৪ তম| নরেন্দ্র মোদীর আগে রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব কোফি আন্নান, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল সিওল শান্তি পুরস্কার পেয়েছিলেন| ১৯৯০ সালে সিওলে ২৪ তম অলিম্পিক গেমসে আয়োজনের সাফল্যের কারণে সিওল শান্তি পুরস্কার দেওয়া হয়| এদিনের অনুষ্ঠানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়িয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সিওল অলিম্পিকের (১৯৮৮) সপ্তাহখানেক আগে, আল-কায়েদা নামে একটি সংগঠনের প্রতিষ্ঠা হয়েছিল| বর্তমানে সন্ত্রাসবাদ বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে| যা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি| সময় এসে গিয়েছে, হাতে হাত মিলিয়ে সন্ত্রাসবাদীদের নেটওয়ার্ক নির্মূল করতে হবে| আর এভাবেই ঘৃণার পরিবর্তে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে|’দক্ষিণ কোরিয়া সফর শেষে শুক্রবারই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ‘সিওল শান্তি পুরস্কার’-এ সম্মানিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত মেহবুবা মুফতি জানিয়েছেন, ‘সিওল শান্তি পুরস্কারে জয়ী হওয়ার জন্য অভিনন্দন প্রধানমন্ত্রী| কিন্তু স্যার, গোটা দেশে কাশ্মীরিদের উপর হামলা নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন…’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top