News Flash

  • Home
  • Uncategorized
  • যোধপুর আদালতে অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ, জেলেই থাকতে আসারাম বাপুকে
Image

যোধপুর আদালতে অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ, জেলেই থাকতে আসারাম বাপুকে

যোধপুর, ২১ ফেব্রুয়ারি (হি.স.): ফের ধাক্কা খেলেন ধর্ষণ মামলার আসামি স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু| যোধপুর আদালতে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি| বৃহস্পতিবার আসারাম বাপুর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিয়েছে যোধপুরের আদালত| আর তাই জেলেই থাকতে হবে আসারাম বাপুকে| আসারামের বিরুদ্ধে, ২০১৩ সালের ১৫ আগস্ট রাতে যোধপুরের কাছে মানাই এলাকায় নিজের আশ্রমে ডেকে এনে উত্তর প্রদেশের শাহাজাহানপুরের ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণ করে স্বঘোষিত এই ধর্মগুরু| নাবালিকার অভিযোগের ভিত্তিতে সেই বছরের সেপ্টেম্বর মাসে মধ্যপ্রদেশের ইনদর থেকে আসারামকে গ্রেফতার করেছিল পুলিশ|

জঘন্য অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল আসারাম বাপু| ৭৭ বছর বয়সি আসারাম বাপুর ছেলে নারাইণ সাই-ও ধর্ষণের দায়ে অভিযুক্ত| সেই থেকে রাজস্থানের যোধপুর সেন্ট্রাল জেলে বন্দী স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু| সম্প্রতি যোধপুর আদালতে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানিয়েছিলেন আসারাম বাপু| বৃহস্পতিবার আসারাম বাপুর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিয়েছে যোধপুরের আদালত| প্রসঙ্গত, এর আগে ২০ দিনের জন্য প্যারোলের আবেদন করেছিলেন স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু| কিন্তু, গত নভেম্বর মাসে যোধপুর জেলা প্যারোল কমিটি আসারাম বাপুর ২০ দিনের প্যারোলের আবেদন খারিজ করে দিয়েছিল| 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top