News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত বলিউড প্রযোজক রাজকুমার বরজাতিয়া
Image

প্রয়াত বলিউড প্রযোজক রাজকুমার বরজাতিয়া

মুম্বই, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : প্রয়াত হলেন বলিউড ছবির প্রযোজক রাজকুমার বরজাতিয়া । বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায় বলিউডে।
তাঁর হাত ধরেই একের পর এক সুপারহিট হিন্দি ছবি উপহার পেয়েছিলেন দর্শক ৷ তার হাত ধরেই হিন্দিতে পারিবারিক ছবির রীতি ফিরেছিল ৯-এর দশকে ৷ ‘হাম আপকে হ্যায় কন’ কিংবা ‘হাম সাথ সাথ হ্যায়’-এর মত ছবির প্রযোজনা করে তিনি বড় পর্দায় সাড়া ফেলে দিয়েছিলেন। ‘প্রেম রতন ধন পাও’ ছবিটি বানিয়ে ছিলেন তিনি। তাঁর প্রোডাকশনের নাম ছিল ‘রাজশ্রী’ প্রোডাকশন। বর্তমানে তাঁর ছেলে সূরয বরজাতিয়া ওই প্রোডাকশন হাউস চালান। এদিন সকালে ‘রাজশ্রী’ প্রোডাকশনের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। সিনেমা সমালোচক তরন আসদর্শ ট্যুইটারে লিখেছেন, ‘তাঁকে আদর করে ডাকা হত রাজ বাবু… অত্যন্ত নম্র স্বভাবের মানুষ ছিলেন।’ সঙ্গীতশিল্পী অনুপ জলোটা লিখেছেন, ‘ওনার মৃত্যুটা বিশ্বাসই করতে পারছি না।’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top