News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটার তালিকায় নাম নথিভুক্ত সংশোধনে শিবির ২৩ ও ২৪শে
Image

ভোটার তালিকায় নাম নথিভুক্ত সংশোধনে শিবির ২৩ ও ২৪শে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা কিংবা সংশোধনের জন্য বিশেষ শিবিরের আয়োজন করছে ত্রিপুরা নির্বাচন কমিশন৷ আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি রাজ্যের সমস্ত ভোট কেন্দ্রের নিকটবর্তী স্থানে এই শিবির অনুষ্ঠিত হবে৷ বুধবার সাংবাদিক সম্মেলনে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরনিকান্তি একথা জানিয়েছেন৷ সাথে তিনি যোগ করেন, সার্ভিস ভোটারদের চূড়ান্ত তালিকা আগামী ২২ ফেব্রুয়ারি প্রকাশিত হবে৷এদিকে, সারা দেশে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ কিংবা ভ্রান্তি দূর করার জন্য ১৯৫০ টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে৷ শ্রীরাম তরনিকান্তির বক্তব্য, সারা দেয়ে সমস্ত জেলায় এই নম্বর ডায়াল করে ভোটাররা বিভিন্ন তথ্য জানতে পারবেন৷ তাছাড়া, ভোটার হেল্পলাইন মোবাইল অ্যাপসও চালু করা হয়েছে৷ তাতে, সহজে ভোটাররা তথ্য সংগ্রহ, অভিযোগ দাখিল এবং মতামত জানাতে পারবেন৷


এদিন তিনি জানিয়েছেন, চুড়ান্ত ভোটার তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে৷ তবে, লোকসভা নির্বাচনের আগেই নতুন ভোটারের নাম নথিভুক্ত করা এবং সংশোধনের পদক্ষেপ নেওয়া হয়েছে৷ সারা রাজ্যে ৩৩২৪টি ভোট কেন্দ্রে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে৷ আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি এই শিবির অনুষ্ঠিত হবে৷ তিনি জানান, শিবির চলাকালীন বিএলওরা চুড়ান্ত ভোটার তালিকা নিয়ে উপস্থিত থাকবেন৷ শুধু তাই নয়, তাঁরা ৬নং, ৭নং, ৮নং ও ৮’এ’ ফর্ম নিয়ে সকল ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে প্রস্তুত থাকবেন৷ তাতে, ভোটাররা ওই তালিকা দেখতে পারবেন৷ ফলে, নাম নথিভুক্ত নিয়ে কোন সংশয় থাকবে না৷
তিনি আরও জানিয়েছেন, লোকসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে৷ এরই অঙ্গ হিসেবে সমস্ত রাজনৈতিক দলের সাথে বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে৷ তাঁর কথায়, নির্বাচনী প্রচারে প্লাস্টিক বর্জন করার আহ্বান জানানো হয়েছে৷ নির্বাচনোত্তর বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রগুলির স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হবে৷ এছাড়াও নির্বাচনী প্রক্রিয়া সুুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটকার্যে নিযুক্ত বিভিন্ন আধিকারিক ও কর্মচারীদের প্রশিক্ষণ শিবির ইতিমধ্যেই শুরু হয়ে গেছে৷
এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্পেশাল সি ই ও পি আর ভট্টাচার্য, অ্যাডিশনাল সি ই ও ঊষাজেন মগ এবং সিনিয়র ইনফরমেটিক অফিসার কবীর দে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top