News Flash

  • Home
  • Uncategorized
  • সততার সঙ্গে সমাজ থেকে বৈষম্য দূর করেছে এনডিএ সরকার : নরেন্দ্র মোদী
Image

সততার সঙ্গে সমাজ থেকে বৈষম্য দূর করেছে এনডিএ সরকার : নরেন্দ্র মোদী

বারাণসী, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : দুর্নীতিগ্রস্তদের শাস্তি এবং সততার পথে চলা মানুষদের পুরস্কৃত করছে বর্তমান কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার বারাণসীর এক জনসভা দাঁড়িয়ে এমন দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের আগে বিগত পাঁচ বছরের এনডিএ সরকারের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষেরা যাতে সম্মানজনক জীবনযাপন করতে পারে সে কারণে গরিবদের জন্য সংরক্ষণের ব্যবস্থা আমরা এনেছি। এনডিএ সরকার ক্ষমতায় এসে সততার সঙ্গে সমাজ থেকে বৈষম্য দূর করেছে। এতদিন পর্যন্ত জাতপাতের নামে বৈষম্য ছিল সমাজে। সাম্য বলে কিছু ছিল না। এর ফলে জনগণ একে অন্যের প্রতি সংযোগ স্থাপন করতে পারছিল না। যদি সাধু রবিদাসের পথে চলত সমাজ তবে এতটা দুর্নীতিগ্রস্ত হত না।

কিন্তু দুঃখের বিষয় তা হয়নি। দরিদ্রদের উন্নতির জন্য আমরা কাজ করে চলেছি। এর জন্য একাধিক প্রকল্পও গ্রহণ করা হয়েছে। বিগত সাড়ে চার বছরে আমরা সবকা সাথ সবকা বিকাশের পথে চলেছি। কেউ আমাদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ আনতে পারবে না।
এদিন সাধু রবিদাস জন্মস্থানে গিয়ে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন প্রধানমন্ত্রী। সাধু রবিদাসে জন্মস্থানের উন্নতির জন্য ৫০ কোটি টাকার বরাদ্দ করার ঘোষণা করেছেন তিনি। পার্ক, কমিউনিটি হল, ব্রোঞ্জ মূর্তি স্থাপন করা হবে। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যপাল রাম নায়েক, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিশ্বের সাংস্কৃতিক এবং পর্যটক মানচিত্রে বারাণসীকে তুলে ধারার পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রীর।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top