News Flash

  • Home
  • Uncategorized
  • লেইক চৌমুহনিতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

লেইক চৌমুহনিতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ রাজধানীতে ফের উদ্ধার হল এক মৃতদেহ৷ রবিবার সন্ধ্যা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ৷ তবে পুলিশের দল মৃত ব্যক্তির পরিচয় জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে৷ পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে তাঁরা জানতে পেরেছেন, মৃত ব্যক্তি একজন ভবঘুরে ছিলেন৷ এদিকে পুলিশ ভবঘুরে ব্যক্তিটির মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি৷ কী কারণে, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে সে সম্পর্কে কেউ কিছু বলতে পারছে না৷

তবে পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির দেহ ময়না তদন্তের জন্য জি বি হাসপাতালে পাঠানো হয়েছে৷ ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মোটামুটি বোঝা যাবে ভবঘুরে ব্যক্তিটির মৃত্যু অস্বাভাবিক না অন্য কোনও কারণে হয়েছে৷ উল্লেখ্য, শনিবার রাতে রাজধানী আগরতলার লেক চৌমুহনি বাজারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ৷ জানা গেছে, প্রথমে বাজারের কিছু লোক দেখতে পান মৃতদেহটি৷ তার পর তাঁরা পুলিশকে খবর দেন৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য৷

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৪ অক্টোবর মুম্বইয়ে মিছিল, যৌথভাবে ঘোষণা ঠাকরে ভাইদের

মুম্বই, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ৪ অক্টোবর মুম্বইয়ে যৌথ মিছিলের ঘোষণা করলেন মহারাষ্ট্র…

ByByNews Desk Sep 29, 2026

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা

ঢাকা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সহযোগিতা গভীর করার বিভিন্ন উপায়…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top