News Flash

  • Home
  • Uncategorized
  • ভয়াবহ অগ্নিকাণ্ড কাটাশেওলা এলাকায়, পুড়ে ছাই পাঁচটি বসতঘর
Image

ভয়াবহ অগ্নিকাণ্ড কাটাশেওলা এলাকায়, পুড়ে ছাই পাঁচটি বসতঘর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী৷৷ ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছেন কাঁটাশেওলা এলাকার বাসিন্দা নারায়ণ দাস। জানা গেছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে নারায়ণবাবুর পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন কীভাবে লাগলো সে বিষয়ে পুলিশ তদন্ত করছে। যদিও এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ পুলিশ খুঁজে বের করতে পারেনি। তবে অনেকের মতে, নাশকতার জেরেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আবার কেউ কেউ বলছেন, শর্টসার্কিট থেকে হয়ত আগুন লাগতে পারে। পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডে ‘নারায়ণ দাসের পাঁচটি বেড়ার ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বলে মনে করছে পুলিশ।


উল্লেখ্য, শনিবার ভোরে কাঁটাশেওলা এলাকার বাসিন্দা নারায়ণ দাসের বাড়িতে আগুন লাগে। আগুনে নারায়ণবাবুর পাঁচটি বেড়ার ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন পার্শ্ববর্তী এক বাড়িতেও ছড়িয়ে পড়ে। তবে সম্মিলিত প্রচষ্টায়ও আগুন নেভানো সম্ভব হয়ে উছঠিল না। সবাই যখন ঘুমিয়েছিলেন ঠিক তখনই আগুন লাগে। পরিবারের লোকেরা জানান, ঘুমন্ত অবস্থায় আগুন লাগার বিষয়টি তারা টের পেয়ে চিৎকার করতে থাকেন। তাদের চিৎকারে আশপাশ থেকে লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর যায় কলেজটিলা ফাঁড়ি এবং ফায়ার সার্ভিসে। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের লোকেরা। দীর্ঘ প্রচেষ্টায় চারটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top