News Flash

  • Home
  • Uncategorized
  • আত্মরক্ষার্থে ভারতের পাশে রয়েছে আমেরিকা, দোভালকে আশ্বাস বোল্টনের
Image

আত্মরক্ষার্থে ভারতের পাশে রয়েছে আমেরিকা, দোভালকে আশ্বাস বোল্টনের

ওয়াশিংটন ও নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন| একইসঙ্গে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জানিয়ে দিয়েছেন, আত্মরক্ষার্থে ভারত কোনও পদক্ষেপ করলেন আমেরিকা সেক্ষেত্রে পূর্ণ সমর্থন জানাবে| পুলওয়ামা জেলার অবন্তীপোরায় জঙ্গি হামলার প্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় (১৫ ফেব্রুয়ারি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন|

দোভালকে ফোন করে জঙ্গি হামলার তীব্র নিন্দা ও দুঃখপ্রকাশ করেছেন বোল্টন|
পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়ে জন বোল্টন জানিয়েছেন, ক্রস-বর্ডার সন্ত্রাসবাদ রুখতে এবং আত্মরক্ষার্থে ভারত কোনও পদক্ষেপ করলে সেক্ষেত্রে পাশে আছে আমেরিকা| ভারতকে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জন বোল্টন| আমেরিকার সমর্থনের প্রশংসাও করেছেন দোভাল| পাশাপাশি মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন জানিয়েছেন, জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করার ক্ষেত্রে আমেরিকা যাবতীয় উদ্যোগ নেবে|


প্রসঙ্গত, এই প্রথম নয়, সন্ত্রাসবাদ নিয়ে এর আগেও পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| সন্ত্রাসবাদকে মদত দেওয়ার জন্য পাকিস্তানের উপর আর্থিক নিষেধাজ্ঞাও জারি করেছিল আমেরিকা| মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের আগে হোয়াইট হাউজের সেক্রেটারি মাইক পম্পে বলেছেন, সন্ত্রাসবাদ নির্মূল করতে পাকিস্তানকে উদ্যোগী হতে হবে| সন্ত্রাস মোকাবিলায় আমরা ভারতের পাশে আছি| উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর কনভয়ে হামলা চালায় জইশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদীরা| জইশ জঙ্গিদের ফিদায়েঁ হামলায় শহিদ হয়েছেন ৪০-এরও বেশি সিআরপিএফ জওয়ান| আহত ও জখমের সংখ্যা প্রচুর|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top