News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরাখণ্ড বিষমদ-কাণ্ড : আরও দু’জন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ
Image

উত্তরাখণ্ড বিষমদ-কাণ্ড : আরও দু’জন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

রুরকি (উত্তরাখণ্ড), ১২ ফেব্রুয়ারি (হি.স.): বিষমদের জেরে মৃত্যুমিছিল উত্তর প্রদেশে| শুধুমাত্র উত্তর প্রদেশেই বিষাক্ত মদ খেয়ে মৃত্যু হয়েছে ৪০ জনেরও বেশি মানুষের| শুধুমাত্র উত্তর প্রদেশ নয়, উত্তরাখণ্ডের রুরকিতেও বিষাক্ত মদ খেয়ে কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে| বিষমদ-কাণ্ডের পর থেকেই তত্পর উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ড প্রশাসন| অবশেষে উত্তরাখণ্ডের রুরকিতে বিষাক্ত মদ বিক্রি করার অভিযোগে গ্রেফতার করা হল আরও দু’জন অভিযুক্তকে| ধৃতরা স্বীকার করেছে যে, উত্তরাখণ্ডের রুরকিতে বিষমদ বিক্রি করার পাশাপাশি উত্তর প্রদেশের সাহারানপুরেও ভেজাল মদ বিক্রি করেছিল তারা|


হরিদ্বারের এসএসপি জে খান্দুরি জানিয়েছেন, ‘রুরকিতে বিষমদ বিক্রি করার অভিযোগে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে| ধৃত স্বীকার করেছে যে, রুরকিতে বিষমদ বিক্রি করার পাশাপাশি উত্তর প্রদেশের সাহারানপুরেও ভেজাল মদ বিক্রি করেছিল তারা| ধৃতদের জেরা করে আরও একজনের নাম জানা গিয়েছে| তৃতীয় অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা হবে| বিষাক্ত মদ বিক্রি যতক্ষণ না পুরোপুরি বন্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে|’ প্রসঙ্গত, বিষমদ কাণ্ডে উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা ১০০ ছুঁয়ে ফেলতে পারে যে কোনও সময়| পুলিশের বক্তব্য, বিষমদের উত্স উত্তরাখণ্ড| 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top