News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে সফরে এসে প্রধানমন্ত্রী জনগণের কোনও সমস্যার কথা বলেননি ঃ বামফ্রন্ট
Image

রাজ্যে সফরে এসে প্রধানমন্ত্রী জনগণের কোনও সমস্যার কথা বলেননি ঃ বামফ্রন্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণের কোনও সমস্যার কথা বলেননি৷ শুধু ১১ মাস বয়সী বিজেপি জোট সরকারের প্রশংসা করে গেলেন৷ তাছাড়া প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে জলপথে যোগাযোগের যেসব বিষয় উল্লেখ করেছেন সেগুলিতে নতুনত্ব নেই৷ সোমবার বামফ্রন্ট রাজ্য কমিটির আহ্বায়ক বিজন ধর এসব কথাগুলি বলেছেন৷


এদিন তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, দশ বছর আগেই জলপথে বাংলাদেশের সাথে যোগাযোগের প্রশ্ণে দাবী জানানো হয়েছিল৷ কেন্দ্র থেকে প্রতিনিদি দল রাজ্যে এসে এসব বিষয় নিয়ে সরজমিনে খতিয়ে দেখে গিয়েচেন৷ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন রাজ্যে এসে এব্যাপারে চালু হবার কথা জানান, তখন এনিয়েই আবার সংশয়ের কথা জানাল বামফ্রন্ট৷ বিজনবাবুর বক্তব্য বড় কোনও নৌকা চলাচল করানো যেতে পারে, তাতেও অনেক কাঠখড় পুড়াতে হবে৷ জলপথে দুই দেশের মধ্যে যোগাযোগের প্রসঙ্গটি এনে বিজনবাবু বলেন, এতে আবার নতুনত্ব কিসের৷
সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর আরও অভিযোগ করেন, রাজ্যে এসে মোদি কেন সাধারণ জনগণের কোনও সমস্যার কথা বলেননি৷ এনিয়ে প্রশ্ণ তুলেছেন তিনি৷ একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাজেটে মোদি সরকার কি করেছেন, কী না করেছেন, এসব নিয়েই প্রশংসা করে গিয়েছেন৷ অন্যদিকে মোদি নিজেও রাজ্যের ১১ মাস বয়সী সরকারের প্রশংসা করে গেলেন৷ প্রকৃত অর্থে রাজ্যের সমস্যা নিয়ে মুখ খুলেননি কেউই৷
প্রসঙ্গক্রমে, বিজন ধর এদিন মোদির মঞ্চে এক পুরুষ মন্ত্রী অন্য এক মহিলা মন্ত্রীর গায়ে হাত দিয়ে অশালীনতার পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করেছেন৷ বামফ্রন্ট আহ্বায়ক বলেন, এই ঘটনাটি তিনি ইচ্ছে করেই করুন আর না-ই করুন, মন্ত্রিসভা থেকে তাঁর পদত্যাগের দাবী করছে বামফ্রন্ট৷ পাশাপাসি যদি না-ই করেন তবে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাঁর মন্ত্রিসভা থেকে তাঁকে ছাঁটাইয় করা হোক৷ এই ইস্যুতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ মহিলাদের উপর নির্যাতনের ঘটনা কিভাবে বাড়ছে তারও ব্যাখ্যা দিয়েছেন বিজন ধর৷
এদিকে, সরকারিভাবে আয়োজিত মোদির অনুষ্ঠানের খরচের হিসাবও জানতে চাইলেন বিজন ধর৷ রাজ্যের মানুষের সামনে তা উত্থাপন করার কথা জানান তিনি৷ এডিসি ইস্যুতে বিজনবাবু মনে করেন, মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে এডিসির নাম পরিবর্তন ছাড়া কার্যক্ষেত্রে কিছুই হয়নি৷ তাঁর কথায় উত্তর পূর্বাঞ্চলের দশটি এডিসির তলনায় এখন দেখা যাচ্ছে কোনও কোনও ক্ষেত্রে ক্ষতির সম্মুখিন হবে রাজ্যের এডিসি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top